চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি চৌধুরীকে নিয়ে যে কারণে প্রধান বিচারপতির সংশয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পেনশন সংক্রান্ত কাগজপত্র প্রক্রিয়াকরণের জন্য অবসরে যাওয়ার আগেই নিষ্পত্তি হওয়া মামলাগুলোর রায়ে সই করতে আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে আবারো প্রধান বিচারপতির পক্ষে চিঠি দেওয়া হয়েছে।

এবারের চিঠিতে উল্লেখ করা হয়েছে তিনি যেহেতু ব্রিটিশ পাসপোর্টধারী তাই রায় না লিখে বিদেশে চলে গেলে জটিলতা সৃষ্টি হবে। এতে জনগণের ভোগান্তি আরো বাড়বে বলে সংশয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের সই করা ২ সেপ্টেম্বরের চিঠিটির একটি কপি চ্যানেল আই অনলাইনের কাছে আছে।

চিঠিটির বিষয়: বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক নিষ্পত্তিকৃত দীর্ঘদিন যা্ৎ অপেক্ষমান (pending) মামলার রায় প্রস্তুতকরণ এবং খসড়া সম্পর্কে সম্মতি প্রদান ও রায় স্বাক্ষরকরণ সংক্রান্ত।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর উদ্দেশে চিঠিতে লেখা হয়েছে ‘উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশের মাননীয় বিচারপতি মহোদয় কর্তৃক নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ইতোপূর্বে ১৮/০৮/২০১৫  খ্রিষ্টাব্দে স্মারক নং ১৭৫১৪ জি.মূলে প্রেরিত পত্রের সঙ্গে সংযুক্ত তালিকায় বর্ণিত যে সকল মামলাসমূহের Author Judge হিসেবে রায় প্রস্তুতের জন্য এবং আপীল বিভাগের অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়গণ কর্তৃক প্রস্তুতকৃত রায় এবং আদেশে কেবল স্বাক্ষরের জন্য মহোদয়ের নিকট অপেক্ষমাণ রয়েছে; সেগুলো দ্রুত রায় প্রস্তুতকরণ ও স্বাক্ষরিত হওয়া প্রয়োজন। তৎমধ্যে হাইকোর্ট বিভাগের পেন্ডিং মামলাসমূহ রায় ইতোমধ্যে লেখা ও স্বাক্ষরিত হয়েছে মর্মে মাননীয় বিচারপতি অবহিত হয়েছেন। তবে যেসবকল মামলাগুলো কেবল স্বাক্ষর প্রদানের জন্য মহোদয়ের নিকট পেন্ডিং রয়েছে সেগুলো দ্রুত স্বাক্ষর করে Author Judge মহোদয়ের নিকট প্রেরণ করার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

প্রধান বিচারপতির এমন নির্দেশের কারণ ব্যাখ্যা করে চিঠিতে বলা হয়েছে: মহোদয় আগামী ০১/১০/২০১৫ খ্রি: তারিখে অবসর গ্রহণ করবেন। যেহেতু মহোদয় ব্রিটিশ পাসপোর্টধারী, সেহেতু অবসর গ্রহণের পর পেন্ডিং রায়গুলো না লিখে যদি বিদেশ গমন করেন, তাহলে পেন্ডিং মামলাসমূহের রায় লেখার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। ফলশ্রুতিতে, বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি আরো বৃদ্ধি পাবে মর্মে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সংশয় প্রকাশ করেছেন।

Reneta

তা না হলে বিকল্প পথের কথাও চিঠিতে বলা হয়েছে: এমতাবস্থায়, অবসরগ্রহণের তারিখের পূর্বে যদি মহোদয়ের নিকট পেন্ডিং মামলাসমূহের রায় লেখা সম্ভব না হয়, তাহলে উক্ত রায়ের নথিগুলো সংশ্লিষ্ট দপ্তরে ফেরত প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মহোদয়ের ১২ মাসের নগদায়ন ও অনুতোষিক সংক্রান্ত আবেদন যথারীতি প্রক্রিয়াকরণ করা হবে।

উল্লেখ্য, প্রধান বিচারপতির পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর আগের একটি চিঠিতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে জানান, তার পেনশন সংক্রান্ত বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে আনতে অবসরের আগেই তাকে সব রায়ে সই করে যেতে হবে।

এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর জবাবি চিঠি দেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাতে তিনি জানান, হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি সকল রায়ে সই করেছেন। আর যেহেতু একজন বিচারপতি অবসরে যাওয়ার দিনও রায় দেন তাই সকল বিচারপতিই অবসরে যাওয়ার পর অনেক রায়ে সই করেন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবিচারপতি মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT