সংসদের চেয়ে ক্ষমতাবান কেউই হতে পারে না, তাই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতেই থাকবে বলে মত দিয়েছেন সংসদ সদস্যরা। ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা করতে বলেছেন তারা।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকারের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে, তাই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হতে পারেনা বলে মনে করছেন সংসদ সদস্যরা।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আলোচনা হয়েছে জাতীয় সংসদে। মূলতবির পর ৯ই জুলাই সংসদ অধিবেশনের আলোচনায় ওই রায়ের বিরোধীতা করে উত্তপ্ত বক্তৃতা করেন মন্ত্রী, সরকার দলীয় এবং বিরোধী দলীয়, এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যরা।
ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দেয়া সংবিধান প্রণেতাদেরও সমালোচনা করেন সংসদ সদস্যরা।
বিচার বিভাগের কেউ কেউ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয় সংসদে। বিষয়টি স্পর্শকাতর এবং গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বলে এ নিয়ে সংসদে আরো আলোচনার সুযোগ চান সংসদ সদস্যরা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







