চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নির্বাচনে কারচুপির অভিযোগে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। গত মাসের নির্বাচনে নির্বাচিত  হয়েছিলেন তিনি।

বিবিসি জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ২০ অক্টোবরের নির্বাচনে কারচুপির তথ্য প্রমাণ উপস্থাপন করে নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেন। মোরালেস তা স্বীকার করলে দেশটির নির্বাচন কমিশন ফল বাতিল করেন। এরপর বিরোধী দল, পুলিশ এবং সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্ট মোরালেসের পদত্যাগের দাবি করলে টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে মোরালেস পদত্যাগের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুর বন্ধ করার আহ্বান জানান।

তার পদত্যাগের পর একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট আলভ্যারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট অ্যাড্রিয়ানা স্যালভেটিয়ারাও পদত্যাগ করেন। এ খবরে রাজপথে আনন্দ উল্লাস করে বিরোধী দলগুলো।

২০০৬ সাল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইভো মোরালেস। তিনি বলিভিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি নৃতাত্বিক গোষ্ঠীর সদস্য।

কতবার প্রেসিডেন্ট হওয়া যাবে, এবিষয়ে সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত সিদ্ধান্তের পর অক্টোবরের নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মত অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইভো মোরালেসবলিভিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT