চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতনের মুখে আরেকটি লাল দূর্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য অনুমতি চেয়ে আয়োজিত গণভোটে সামান্য ব্যবধানে হেরে গেছেন। বুথ ফেরত একটি সমীক্ষায় দেখা গেছে সংবিধান সংশোধনের জন্য আয়োজিত এই গণভোটে মোরালেসের বিপক্ষে ৫২.৩ শতাংশ ভোট পড়েছে। তবে অন্য একটি জরিপ বলছে এই হার ৫১%। ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি।

গণভোট পক্ষে গেলে ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পেতেন মোরালেস। তার দাবি, সংস্কার প্রক্রিয়া শেষ করার জন্য আরো সময়ের দরকার। তবে বিরোধীরা একে অগণতান্ত্রিক বলে সমালোচনা করছে।

২০০৬ সাল থেকে ক্ষমতায় আছেন মোরালেস। ২০২০ সালে তার বর্তমান মেয়াদ শেষ হবে। রোববারের গণভোট তার পক্ষে গেলে তিনি ২০১৯ সালের নির্বাচনে আরো ছয় বছর মেয়াদের জন্য লড়তে পারতেন।

বলিভিয়ায় ব্যাপক জনপ্রিয় মোরালেসের। ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। তবে ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি।

তবে বুথ ফেরত জরিপ যাই বলুক না কেন, ভাইস প্রেসিডেন্ট আলবারো গার্সিয়া লিনেরা জনগণকে সরকারি ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘জনমত জরিপ, বিশেষ করে বুথ-ফেরত জরিপে ভুল হয়ে থাকে’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইভো মোরালেসবলিভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT