চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভকারী নিহতের পর শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে কারফিউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। ওই ঘটনার পর দেশটির মধ্যাঞ্চলে বুধবার কারফিউ জারি করা হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে বলে যে অভিযোগ উঠেছে সরকার তা খতিয়ে দেখার অঙ্গীকার করেছে।

শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমারতে এক বিবৃতিতে বলেন, ‘রামবুকানায় পুলিশের আচরণ নিয়ে আমি ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছি।’ তিনি এই এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেন।

রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার পূর্বে রামবুকানায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাংকারে আগুন ধরিয়ে দিলে পুলিশ গুলি চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। চলতি মাসে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকালে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে’র পদত্যাগের দাবিতে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

দেশটি ১৯৪৮ সালের স্বাধীনতার পর থেকে এতো তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি। দেশটির বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক, জ্বালানি ও খাদ্যপণ্যেরও তীব্র সংকট চলছে।

Reneta

বিক্ষোভকারী হত্যার ঘটনায় কলম্বো ভিত্তিক যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার দূত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সকলপক্ষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT