২০১১ সালের অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছেন মিশরের সাবেক সৈরশাসক হোসনি মুবারক। দেশটির সর্বোচ্চ আপিল আদালত বৃহস্পতিবার তাকে অভিযোগ থেকে খালাস দেয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনভর শুনানির পর বিচারক আবদেল কুয়াই মুবারককে নির্দোষ ঘােষণা করেন। বিচারক বলেন, ‘আদালতে আসামী নির্দোষ প্রমাণিত হয়েছেন।’
আইনজীবীদের করা পুনর্বিচারের আবেদনও খারিজ করে দেয় আদালত।
৮৮ বছরের মুবারক ২০১১ সালে গ্রেফতারের পর থেকেই সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে একটি স্ট্রেচারে করে আদালতে উপস্থিত করা হয়।
অন্য একটি মামলায় ২০১২ সালে মুবারককে আজীবন কারাদন্ড দিয়েছিল আদালত। কিন্তু দুবছর পর সেই শাস্তিও মওকুফ করে আপিল বিভাগ।
২০১১ সালে মুবারক বিরোধী ১৮ দিনের বিক্ষাভের সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে ৯০০ বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়। ওই সময়ে ৩০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগে বাধ্য হন মুবারক।








