অন্যান্য খেলা

বিকেএসপিতে ঢাকা জেলার প্রতিভা অন্বেষণ

বিকেএসপি ভবনের প্রবেশদ্বার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি’র প্রধান ফটক

আগামী ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে ঢাকা জেলার তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে।

৪ মার্চ থেকে সারাদেশে শুরু হয়েছে বিভিন্ন খেলার তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ। ইতিমধ্যে ২৮টি জেলায় সম্পন্ন হয়েছে মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করার মিশন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে স্ব স্ব খেলার পোষাকে নির্দিষ্ট সময়ে বিকেএসপি তে উপস্থিত হতে হবে।

বাছাইয়ে উত্তীর্ণ খেলোয়াড়দের নিয়ে হবে বিশেষ ক্যাম্প। সেখানে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই।

বিস্তারিত তথ্যের জন্য : http://www.bksp.gov.bd
ফোন : ০১৭১৩২৪৬০৪০

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…