চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকৃত যৌন চিন্তার কারণেই বাড়ছে যৌন নির্যাতন

হাসিনা আকতার নিগার হাসিনা আকতার নিগার
৭:৪৫ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
মতামত
A A

প্রতিদিন খবরের পাতায় খুললেই চোখে পড়ে নারী নির্যাতনের খবর।যার মধ্যে সবচেয়ে বেশি হল – ধর্ষণ, গণধর্ষণ । এ ঘটনায় রেহাই পাচ্ছে না শিশু কন্যা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক নারী । দেশে বিদেশে এ নির্যাতনের চিত্র নিত্যদিনের ঘটনা। পরিবার সমাজ কোথাও নারী পাচ্ছে না তার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা। এমনকি নানা ধরনের কলহের জের ধরে নারীর উপর চলে ধর্ষণের মত পাশবিক নির্যাতন। নারীর সম্ভ্রমহানির পৈশাচিকতা পুরুষের বিকৃত যৌন চিন্তার যে বহিঃপ্রকাশ তাতে কোন সন্দেহ নাই। এমন হীনরুচির মানুষের কাছে মানবতার বিবেকবোধ পরাজিত হচ্ছে দিনের পর দিন। আর সে কারণে আইন অনুশাসন বা বিধি বিধান দিয়ে বন্ধ করা যাচ্ছে না ধর্ষণ, গণধর্ষণের মত ঘটনাকে।

ধর্ষণের মামলার আইনগত প্রক্রিয়ায় সাজা পাওয়ার পূর্বের ধাপগুলোর দুর্বলতার কারণে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। শাস্তির দৃষ্টান্ত নগণ্য। বস্তুত এ বিষয়টিতে সমস্যা হল, মানসিক চিন্তা চেতনার অভাব । একজন মানুষ যখন তার কু-রিপুকে অবদমন করতে না পারে তখন সে অমানুষে পরিণত হয়। হিতাহিত জ্ঞানশূন্য বিবেকহীন অমানুষ হয় বলেই পিতা কন্যাকে,চলন্ত বাসে প্রতিবন্ধী শিশুকে কিংবা মা বোনদের সামনে আরেক মেয়ে,বোনের উপর অত্যাচার চালায় সংঘবদ্ধভাবে। কখনও আবার অপরাধ লুকাতে নির্যাতিতাকে করে হত্যা।

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আইন করার পাশাপাশি সবচেয়ে জরুরী এখন জন সচেতনতা তৈরি করা। একক বা সংঘবদ্ধভাবে নারীকে ভোগ করে যে হিংস্রতা প্রকাশ করে তা অনাচার অন্যায় এটা বুঝাতে হবে সকল শ্রেণীর মানুষকে। সমাজের বিবেক যদি পরাজিত হয় তখন রাষ্ট্র জীবনে অগ্রসরতা বাধাপ্রাপ্ত হয়।

আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনাতে নারী পুরুষ ঘরে- বাইরে তাদের শ্রম-মেধা দিয়ে নিজেদের ভূমিকা রাখছে সমানতালে। আর এ অবস্থায় নারী যদি তার জীবন, শ্লীলতা,সম্ভ্রম নিয়ে শঙ্কিত হয় তাহলে এর দায় নিতে হবে দেশ জাতিকে।

একশন এইডের এক জরিপে বলা হয়েছে শুধু মাত্র রাজধানী ঢাকাতে ৭৮% নারী কর্মক্ষেত্রসহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহনে যৌন হয়রানির শিকার হয়। কিন্তু প্রতিবাদ হয় না তেমনভাবে। রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নির্যাতন সহ্য সীমার বাইরে না গেলে কেউ প্রতিবাদ করে না। এমনকি আপন জনের সাথে ও শেয়ার করে না।

মানুষরূপী অমানুষের কু -রিপুর কাছে নারীর সম্ভ্রমের বলিদান অসহনীয় পর্যায়ে চলে গেছে। সুতরাং এ অবস্থায় মনুষ্যত্বর বিবেকবোধের পরাজয়কে মেনে নেয়া হবে আত্মঘাতীর সামিল। যা আগামী দিনে নারীদের চলার পথকে করবে অবরুদ্ধ।

Reneta

সাধারণত দেখা যায় যে কোন নির্যাতনের ঘটনার পর নারীরা সভা সমাবেশ করে প্রতিবাদ করে। এতে মানুষ হিসাবে পুরুষ নারী কারোই বিবেক স্থায়ী ভাবে জাগ্রত হয় না। বরং ঘটনাটি সাময়িক সময়ের জন্য সংবাদ হয়ে ভেসে উঠে সকল গন মাধ্যমে। তাই নির্যাতনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদে নিজেদের সুবিধামত করলে পরিবর্তন আসবে না পুরুষ শাসিত সমাজে। বরং নারী পুরুষকে সম্মিলিতভাবে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

গণধর্ষণএকজন বিবেকবান পুরুষ যদি উপলব্ধি করতে পারে তার পুরুষ সহকর্মী কিংবা বন্ধুটি নারীর প্রতি অন্যায় করছে ; তাকেও এর প্রতিবাদ করতে হবে। নীরব সর্মথন বা না জানার ভান করে থাকাটা ও অন্যায় । আর এ কাজটি করতে হলে নিজেকে সচেতন হতে হবে। চাকরির তোষামোদি, ভয় লজ্জা, অপমান হবার চিন্তা থেকে মুক্ত হলেই সম্ভব হবে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা। আর এর ফলে নারী তার কর্মক্ষেত্রে পাবে নিশ্চিত পরিবেশ।
নিজের আত্মসম্মান বোধের আড়ালে নারীর ও নির্যাতনের নীরব যন্ত্রণা সহ্য করাটা মারাত্মক ভুল। সে হোক ঘরে বা বাইরে। নারীদের ভুলে গেলে চলবে না এ লড়াইটা তাদের নিজের। তাই নারীদেরকেই এক জোট হয়ে মত বিনিময় করতে হবে। নিজেদের তথ্য গোপন না করে পরস্পরকে জানাতে হবে। সচেতন হতে হবে নিজেদের অধিকার সম্পর্কে।

এর পাশাপাশি ‘ নারী পুরুষের কাছে ভোগ্যপণ্য নয়’ – এ কথাটা ভুলে গিয়ে পুরুষকেও নারী নির্যাতন বিরুদ্ধে কথা বলতে হবে। নারী বা পুরুষ নয় বরং মানুষ হিসাবে প্রত্যেকের নিজ অবস্থান থেকে চুপ না থেকে যে কোন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করাটা নৈতিক দায়িত্ব।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতনবিকৃত যৌন চিন্তাযৌন নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT