চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিকাল বেলার পাখি’ নাটক দেখে কেন কাঁদছে দর্শক?

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১১:০৭ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
অ্যালন শুভ্রের সেলফিতে অন্যরা

অ্যালন শুভ্রের সেলফিতে অন্যরা

ঈদের চতুর্থদিন। ফজলুর রহমান বাবু বাসায় রেস্ট নিচ্ছেন। অভিনেতা মুকুল সিরাজের ফোন পেয়ে অলস হাতে কল রিসিভ করলেন। মুকুল সিরাজ একবার ‘হ্যালো’ বলে চুপ। কয়েক মিনিট চলে যায়। ধরা গলায় ফজলুর রহমান বাবুকে বলেন, ‘ভাইয়া, আপনার বিকাল বেলার পাখি  নাটকটা দেখলাম। আবার চুপ। এপাশ থেকে বাবু প্রশ্ন করেন। `হ্যালো হ্যালো’ বলে মুকুলের অবস্থা জানতে চান। কিন্তু মুকুল সিরাজের পাশ থেকে কোনো সাড়া নেই। কিছুক্ষণ পর বোঝা যায়, মুকুল সিরাজ কাঁদছেন। ফুঁপিয়ে কাঁদছেন।

এই ঘটনায় ফজলুর রহমান বাবু বিস্মিত। নাটক ভালো হলে দর্শকের ভালো লাগবে এমনটাই স্বাভাবিক। কিন্তু একজন অভিনেতা, যিনি জানেন, যা দেখানো হচ্ছে সবই অভিনয়। তিনি কী করে কান্না করেন। অভিনেতারা নাটক দেখার সময় সাধারণত কারিগরি দিকগুলো খেয়াল করে থাকেন। কিন্তু মুকুল সিরাজের এই কান্নায় বাবু বুঝতে পারলেন একটা ভালো নাটকে, ভালো চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গত ঈদুল ফিতর ছিল বাংলা নাটকের মোড় ঘুরে যাওয়ার ঈদ। কমেডির নামে ভাঁড়ামি, আঞ্চলিক ভাষায় কাতুকুতু টাইপ সংলাপ, সংলাপে গালাগালি ব্যবহার করে মানুষ হাসানোর যে ক্ষতিকর ধারা চালু হয়েছিল বাংলা নাটকে, তা প্রত্যাখান করেছে দর্শক। যেই তরুণ প্রজন্মে চাহিদার কথা চিন্তা করে নাটকের নামে ভাঁড়ামি শুরু হয়েছিল, সেই ইয়ো ইয়ো তরুণ প্রজন্মই মুগ্ধ হয়েছে সিরিয়াস গল্পের নাটকে। যার মধ্যে অনেকের চোখেই সেরা নাটক বিকাল বেলার পাখি। নাটকটি প্রচার হওয়ার পর ফেসবুকে প্রশংসা ভাসতে থাকে। তরুণ প্রজন্ম শেয়ার করতে থাকে নাটকের ইউটিউব লিংক। বেশির ভাগই মতামত দেন নাটকটা তাদের কাঁদিয়েছে। গত ১৪ দিনে নাটকটি দেখা হয়েছে পাঁচ লাখেরও বেশি বার।

Banglabid

বিকাল বেলার পাখি নাটকের পরিচালক আদনান আল রাজীব দেশের বাইরে থাকায় জানা গেল না নাটকটি নির্মাণের গল্প। তবে ফজলুর রহমান বাবু বলেন, ‘রাজীব একদিন আমাকে ফোন দিয়ে বলল “বাবু ভাই, একটা ফিকশন বানাতে চাই। আপনি তাতে বাবার চরিত্র করবেন।” রাজীব তার নিজের একটা গল্প বলল। তারপর স্ক্রিপ্ট পেলাম। গল্পের একটা অংশ রাজীবের গল্পের সাথে মিল আছে। আমার চরিত্রটা অনুধাবন করার চেষ্টা করলাম। আমাদের চারপাশে অতি চেনা একটা চরিত্র। তবে চরিত্র নিয়ে কাজ করার সুযোগ আছে প্রচুর। রোজার ভেতর কাজ শুরু করলাম। বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছিল শুটিং। এক পর্বের নাটক শুটিং হলো পাঁচদিন। আমি রাজীবকে বললাম, “এত সময় নিয়ে কাজ করছো, বাজেটে কুলাতে পারবে?” রাজীব বলল, “বাবু ভাই, বাজেট নিয়ে ভাবছি না। কাজটা মন মতো শেষ করতে চাইছি।”  শুটিংয়ের মতো এডিটিংও ধরে ধরে অনেক সময় নিয়ে শেষ করা হলো।’

নাটক সাড়া ফেলবে এমনটা তখন ভেবেছিলেন কি না জানতে চাইলে অজ্ঞাতনামা ছবির এই অভিনেতা বলেন,  ‘ভালো হবে এটা জানতাম। কিন্তু এমন সাড়া ফেলবে, সব দর্শককে কাঁদিয়ে দেবে, তা ভাবিনি।’

নাটক দেখে দর্শক কেন কান্না করছে, জানতে চাইলে বাবু বলেন, ‘এটা মধ্যবিত্ত পরিবারের গল্প। যেই পরিবারে ভালোবাসা থাকলেও জীবনের টানাপোড়নে সেই  ভালোবাসার প্রকাশ নেই। ভালোবাসা চোখে দেখা যায় না। সন্তানের প্রতি মমতাটা দারিদ্রে ঢাকা পড়ে যায়। এবং একসময় এই সন্তানও বাবা হন। তখনই বুঝতে পারেন বাবার মমত্ব। তরুণ প্রজন্মকে ‘বাবা কী’ সেটা পরিচয় করিয়ে দিতে পেরেছি। এই পরিচয় করিয়ে দেওয়া এতটাই নিখুঁত ও স্পর্শী ছিল যে দর্শক নিজেকে এই পরিবারের একজন ভাবতে বাধ্য হয়েছে। যখনই পরিবারের একজন ভেবেছে তখন সেও টানাপোড়নে জড়িয়ে গেছে।’ যা দর্শককে কাঁদিয়েছে  বলে মনে করেন ফজলুর রহমান বাবু।

Reneta

চলচ্চিত্র সমালোচক ও লেখক সৈয়দ নাজমুস সাকিব চ্যানেল আই অনলাইনকে বলেন, এই নাটকে রিয়েলিটি আছে। অনেক দিন পর  দর্শক এমন নাটক দেখল যাতে ইয়ো ইয়ো জীবন নয়, বরং বাস্তব জীবনের স্বাদ পাওয়া যায়। আমাদের দেশের বেশির ভাগ মানুষই এই জীবন যাপন করছেন। যাতে বাবার বোঝা সন্তানের ঘাড়ে না আসা পর্যন্ত সন্তান বাবার দরদ বুঝতে পারেন না। বোঝা ঘাড়ে চাপার সাথে সাথে সন্তানও বাবার মতো হয়ে যান। হেঁটে বাসায় ফেরেন। পানি খেয়ে পেট ভরেন। প্রজন্ম বুঝতে পেরেছে ‘বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’ এই ডায়ালগের ভিত্তি নেই। আসলে ‘বাবা ছাড়া লাইফ ইম্পসিবল’। এই বোধের পরিবর্তনই দর্শককে কাঁদিয়েছে।

বিকাল বেলার পাখি নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, অ্যালেন শুভ্র, ইরোরা গহর, ইফাত তৃষা ও সাফা নমনি।
চিত্রনাট্য করেছেন চারজন মিলে— আদনান আল রাজীব, মনিরুজ্জামান মনির, অন্বয় পাটওয়ারি, সাইদ আল নোমান সিয়াম। চিত্রগ্রহণ, কামরুল হাসান খসরু। সম্পাদনা, মোমিন বিশ্বাস।

বিকাল বেলার পাখি নাটকে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম বিরক্ত

পরবর্তী

বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি

পরবর্তী
বিএনপি

বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি

টাঙ্গাইলে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT