বিকল্প পথে দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী এও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন-শৃংখলা বাহিনী যখন মনে করবে তখনই খুলে দেয়া হবে ফেসবুক।
রোববার ফেসবুক সম্পর্কে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বিকল্প পথে দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করা যাবে না। ব্যান্ডউইথ ক্যাপাসিটি কম হলে বিকল্প পথে ব্যবহার কমে আসবে। নাশকতাকারীরা ব্যবহার করলেও দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না তারা।
সবারই সীমাবদ্ধতা থাকে একথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রযুক্তি দিয়ে প্রযুক্তির মোকাবেলা করছি তাই একশ ভাগ বন্ধ রাখা সম্ভব নয়।






