আদালত

বিকল্প আবাসন ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ নয়: হাইকোর্ট

শিক্ষার্থীরা ধর্মীয় প্রার্থনা করছে, বেশিরভাগই মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা স্কুলে ধর্মীয় প্রার্থনা করছে, বেশিরভাগই মুখে মাস্ক পরা, শান্ত পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনীবাসীদের উচ্ছেদ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হরিজন কলোনীতে উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো: আতাবুল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ ১ মাসের স্ট্যাটাসকোর (যেমন আছে তেমন থাকার) আদেশ দেন।

আদালত তার রুলে বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন। আদালতে হরিজনদের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারি তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মনজ কান্তি ভৌমিক ও আইনজীবী উৎপল বিশ্বাস।

ব্রিটিশ আমলে ভারতের তেলেগু এলাকা থেকে আসা এই হরিজন সম্প্রদায়ের লোকজন কয়েক’শ বছর ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন।

মিরনজিল্লার সুইপার কলোনিতে বর্তমানে প্রায় চার হাজার লোক বাস করেন। এই কলোনির একটি অংশর আধুনিক কাচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জন্য সেখানে থাকা স্থাপনা উচ্ছেদে গত সোমবার গিয়েছিলেন সংস্থাটির কর্মকর্তারা। তারা হরিজন সম্প্রদায়ের তীব্র আপত্তি ও বাধার মুখে পড়েন। পরে তারা একটি দেয়াল ও কয়েকটি স্থাপনা ভেঙে চলে যান।

সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীরা। তারা স্কুলের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন।

বিষয়:হরিজন হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…