চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয়।

তিনি আজ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে দুপুরে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে, এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, ততই জনগণ আমাদের পক্ষ নিয়েছে।’

‘বিএনপি নেতারা নয়াপল্টন অফিসে বসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘন্টা বাজান, কিন্তু তাদের সেই ঘন্টা বাজানোতে জনগণ সাড়া দেবে না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি’র ক্রমাগত অপপ্রচার সত্ত্বেও জাতিসংঘের সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বিএনপি যেসব কথা বলছে, জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরোনা সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্রসহ সকল গণমাধ্যম যে ধরণের স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী যেভাবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, অনেক উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশেও এতো স্বাধীনতা নেই।’

পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, ব আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি, পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT