চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন বাণিজ্যের টাকা নিয়ে বিএনপির অনেক নেতা পালিয়েছেন: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির শীর্ষ নেতারা মনোনয়ন বাণিজ্য করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন অনেক নেতাই মনোনয়ন না দিতে পেরে ঢাকা থেকে পালিয়ে গেছেন৷

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, এক আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে।

‘‘আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে। ঋণখেলাপি দণ্ডিত এই সব লোকদের বিএনপি মনোনয়ন দিয়েছে। ১৪১জন বাদ যাওয়ার পরেও ৫৫৫ জনের প্রার্থীতা রয়েছে। আর আমাদের রয়েছে ২৮৭ জনের। এটা কি মনোনয়ন বাণিজ্য নয়? বিএনপি’র কোনো কোনো শীর্ষ নেতারা ঢাকা থেকে পালিয়ে গেছেন, এমন খবরও আছে।’’

যারা বিএনপির মনোনয়ন চেয়ে নেতাদের টাকা দিয়েছিলেন তারা এখন ওই সকল নেতাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে দাবি করে তিনি বলেন: ‘যারা টাকা দিয়েছেন তারা শীর্ষ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছেন। আর এই শীর্ষ নেতারা এলাকায় গিয়ে বসে আছেন। ১০ তারিখের আগে ক্যাম্পেইন করা যাবে না তারপরেও তারা এলাকায় গিয়ে এগুলা করছেন। প্রতিনিয়ত নির্বাচনী আইন ভাঙছেন। মনোনয়ন বাণিজ্যের টাকা নিয়ে পালিয়ে গেছে এমন খবরও তো আমরা পাচ্ছি।’

বিশ্ব ইজতেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় বিএনপি জামায়াত সুযোগ নিতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: দেশে একটা অশান্তি, অস্থিরতা সৃষ্টি করতে চায় জামায়াত বিএনপি। কারণ তারা জেনে গেছে বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নেই। তারা নির্বাচন বানচালের জন্য দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচনী পরিবেশটাকে তারা বিঘ্নিত করতে চাইছে।

Reneta

এ সময় তিনি যোগ করেন: ‘তারা যেহেতু গত দশ বছরে আন্দোলন করতে পারেনি, অন্যদের ইস্যুতে নাক ঢুকিয়ে; নাক গলিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে কিনা সেই চেষ্টায় তারা আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরবিএনপিমনোনয়নমনোনয়নপত্রসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাভার্টজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্সেনাল

মে ৩০, ২০২৬

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর স্বপ্নপূরণ!

মে ৩০, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান; ছবি: সংগৃহীত

জিয়া বেঁচে থাকলে দেশের আর্থ-সামাজিক অবস্থা ভিন্ন হতো: অধ্যাপক মামুন

মে ৩০, ২০২৬

ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT