চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ন ০৮, জুন ২০১৮
অর্থনীতি
A A

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের বাজেট জনবান্ধব ও গণমুখী। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, সদ্য ঘোষিত বাজেট বিএনপি না পড়েই সমালোচনা করেছে। এটা তাদের চিরাচরিত অভ্যাস। ভালোকে তারা ভালো বলতে পারে না। ভালোকে খারাপ বলে, আর খারাপকে ভালো বলে বিএনপি।

শুক্রবার ভোলায় ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী দেড় হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। পরে তিনি বাপ্তা, কাচিয়া, পশ্চিম ইলিশা, পুর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে অসহায়দের মাঝে আরো ৮ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

তোফায়েল আহমেদ বলেন, চলতি বছর দেশের জিডিপি’র প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৬৫ ভাগ রয়েছে। ২০২০ সালে এটাকে আমরা ৮ শতাংশে উন্নীত করব। সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই জাতীয় সংসদে এবারের বাজেট পেশ করা হয়েছে।

‘এই বাজেট একটা উন্নয়নমূলক বাজেট। এর মাধ্যমে গ্রামের অর্থনীতি আরো মজবুত হবে। আমাদের নদী ভাঙ্গন রোধসহ সকল কিছুকেই এই বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের সীমা ৩ শতাংশের নিচে নামিয়ে আনার যে লক্ষ্য আমাদের রয়েছে তাতে পৌঁছাতে পারবো।’

Reneta

মন্ত্রী বলেন, বিএনপি তাদের নিজেদের প্রয়োজনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে না এসে যে ভুল করেছে, এবার আর সে ভুল করবে না। অস্তিত্ব রক্ষার জন্য তারা (বিএনপি) আগামী নির্বাচনে অংশ নেবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল দেশের মানুষের জন্য তারা কিছু করেনি। তারা তাদের নিজেদের ভাগ্য গড়েছে। আর শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের কল্যাণে ব্যাপক উন্নয়ন কাজ করছে।

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হতে হবে।

এ সময় জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সূপার মো. মেকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তোফায়েল আহমেদবাজেটবাণিজ্যমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT