চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি প্রার্থীর জামিনে আদালতের সার্টিফায়েড কপি না পাওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিধি মোতাবেক কোর্ট ফি প্রদান করেও আদালত থেকে সার্টিফায়েড কপি বা নকল পাচ্ছেন না মাগুরা-১ আসনের কারাবন্দি বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান। এ কারণে তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন মনোয়ার হোসেনের আইনজীবী শাহেদ হাসান টগর।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ২৯ নভেম্বর অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন নাশকতা মামলা নং ৩২৭/২০১৫ তে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের আবেদন করেন মনোয়ার হোসেন খান। কিন্তু আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

তখন সঙ্গে সঙ্গে মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর উচ্চ আদালতে জামিনের আবেদন করার জন্য ওই দিনের আদেশের সহীমহুরীর (সার্টিফাইড কপি, নকল) চেয়ে ( আর্জেন্ট) কোর্ট ফি দিয়ে আবেদন করেন। কিন্তু ৮ দিন অতিবাহিত হলেও এখনো তাকে সহীমহুরীর নকল সরবরাহ করা হয়নি।

Banglabid

মনোয়ার হোসেনের সংশ্লিষ্ট আইনজীবী ও নেতাকর্মীর অভিযোগ, ক্ষমতাসীন দলের একজন আইনজীবী ও নেতারা নকলখানার কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও নকল সরবরাহে বাধার সৃষ্টি করছেন যেন মনোয়ার হোসেন এর সার্টিফায়েড কপি না পাওয়া যায়।

মাগুরা ১ আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মনোয়ার হোসেন খান। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঘোষিত তালিকায় তার নাম রয়েছে।

মনোয়ারের আইনজীবী বলছেন, এর মধ্যে উচ্চ আদালতে আবেদন করতে ব্যর্থ হলে তাকে কারাগারে থেকেই নির্বাচন করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপি প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইংল্যান্ডে বিশ্বকাপ জিততে পারে উইন্ডিজ’

পরবর্তী

দেশকে রিপ্রেজেন্ট করছি, সবাই দোয়া করবেন: ঐশী

পরবর্তী

দেশকে রিপ্রেজেন্ট করছি, সবাই দোয়া করবেন: ঐশী

গ্র্যামি অ্যাওয়ার্ড

গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

সর্বশেষ

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT