চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেত্রীর সমালোচনা জনগনকে বিভ্রান্ত করছে: হাসিনা

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
৯:২২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিল্লি সফর নিয়ে বিএনপি নেত্রীর সমালোচনা জনগনকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই না।  বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব কথা বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘চোখ থাকতে অন্ধের আচরণকারীর কপাল খারাপ।’ জনগনকে অন্ধকারে রেখে সমঝোতা করার বিএনপি নেত্রীর অভিযোগের জবাবে এ প্রতিক্রিয়া দেন শেখ হাসিনা। বিএনপির দেশের স্বার্থ মূল্যায়নের সক্ষমতা আছে কি না সে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ সভানেত্রী।

কার্যনির্বাহী কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেন: ক্ষমতায় থেকে ভারতের কাছ থেকে কোন কিছু আদায় করতে না পারলেও আদায়কারির ভূমিকা নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির উদ্যোগের ফসল আওয়ামী লীগ তুলছে এমন বক্তব্যের ব্যাখ্যা চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন: জিয়া, এরশাদ খালেদা জিয়া কেউই ছিটমহল সমুদ্র সীমা বা তিস্তার পানি; কোন কিছু নিয়েই ভারতের কাছে দাবি তোলার সাহস দেখায়নি। অবৈধভাবে ক্ষমতা দখলে পাকিস্তানের সামরিক শাসনের অনুসারি জিয়া।

দিল্লি সফর সফল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে সমঝোতায় লাভবান বাংলাদেশ। বিদ্যুৎ আমদানী, জ্বালানী পরিবহন ও পারমানবিক সহ স্বল্প সুদে ঋণ পাওয়াসহ ১২ হাজার কোটি টাকা বিনিয়োগকে সামনে এনে নিজের এ অবস্থান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি বলেন: দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। গোপনীয় এমন কিছুই নেই যা দেশের জন্য ক্ষতিকর।  চীনের সঙ্গে বিএনপি সরকারের সময় করা প্রতিরক্ষা চুক্তির গোপনীয়তার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা এ নিশ্চয়তা দেন।

Reneta

প্রসঙ্গত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন ভারত সফর শেষে প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT