চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় বিএনপির সকল অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি ভোটারদের উপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নানান অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়,তাদের এই চেষ্টা হালে পানি পাবে না।

Reneta

দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে, বিএনপি নেতারা তা দেখতে না পেলেও জনগণ ঠিকই দেখতে পাচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথকে মসৃন করতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে বিএনপির প্রতি আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে, একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভিতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনির্বাচন কমিশনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনহা হত্যা মামলার চার্জশিট গ্রহণ

পরবর্তী

যশের জন্মদিনে ভক্তদের জন্য চমক!

পরবর্তী

যশের জন্মদিনে ভক্তদের জন্য চমক!

পাঁচে হ্যাজেলউড, স্মিথের সঙ্গে ব্যবধান কমেছে কোহলির

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT