চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কেন সংলাপের নৈশভোজে অংশ নিবে না বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল গণভবনে যাওয়ার বিষয়ে সম্মত হলেও তারা নৈশভোজে অনীহা প্রকাশ করেছেন।

সংলাপে বসার ব্যাপারে সম্মত হলেও হঠাৎ করে কেন নৈশভোজে অনাগ্রহী বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা?

এ বিষয়ে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত খালেদা জিয়াকে কারাগারে রেখে নৈশভোজে বিএনপি নেতাদের অনীহা এবং খাবারের মেন্যু নিয়ে সংবাদমাধ্যমে অতি বাড়াবাড়ি হওয়ায় ঐক্যফ্রন্ট নেতারা নৈশভোজে আগ্রহী নন।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বহুল কাঙ্ক্ষিত সংলাপ শুরু হচ্ছে আজ। সন্ধ্যা ৭টায় গণভবনে ঐক্যফ্রন্টকে সংলাপ এবং নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৈশভোজে নিজেদের অনাগ্রহের কথা ইতোমধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের নেতা ও ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির অন্যতম সদস্য মমিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেন।

Reneta

ঐক্যফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র জানায়: মূলত বিএনপির কথায় ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে নৈশভোজ করবেন না। দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি গণভবনে নৈশভোজ চায় না বলে বিএনপির একটি সূত্র জানায়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা বলেন: নৈশভোজ করে আনন্দিত হওয়ার সময় নয় এটি। আমাদের নেত্রী কারাগারে। এমন সময় আমরা গণভবনে গিয়ে নৈশভোজ করে সন্তুষ্টির ঢেকুর গিলতে পারি না।

নৈশভোজ না করা বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন: ‘এটি সঠিক। আমরা সংলাপে যাচ্ছি, নৈশভোজে নয়৷ আলোচনার কোনো খবর থাকবে না, আগে খেতে বসে যাবো তা তো হবে না। আমাদের জন্য সময় নির্ধারণ আছে ২ ঘণ্টা। এর মধ্যে আলোচনা প্রয়োজন। ২ ঘণ্টা সময়ে খাওয়া দাওয়া এড়াতে চাই। সংলাপের ফলাফল না জেনে, কথায় আছে না ‘বিয়ে ভেঙে গেছে কিন্তু খাওয়া চালু আছে’- তা কি হয়?

এই অনিশ্চয়তার মধ্যে খাওয়ার পর্ব আমরা বাদ দিতে বলেছি। আমরা নিশ্চয় খাবো তবে সফল একটি সংলাপের পর৷’

নৈশভোজ না করার পেছনে কারণ হিসেবে নাগরিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম বলেন: ‘আমাদের মূল লক্ষ্য সংলাপ। বিএনপিও বলেছে নৈশভোজ চায় না৷ আমরাও চাই না। সংলাপে তো এখন গণহারে যাচ্ছে৷ তারা তো এতদিন প্রধানমন্ত্রীর পাশেই ছিলো৷ সংলাপ করেনি কেন? আমরা সংলাপের প্রস্তাব দেয়ার পর সবাই সংলাপে যাচ্ছে। এটি তো সংলাপ নিয়ে ফাইজলামি। এছাড়া পত্রপত্রিকা খাবারের মেনু নিয়ে যা হলো তা তো হাস্যকর। যেন আমরা দাওয়াত খেতে যাচ্ছি! এজন্য এই সিদ্ধান্ত। আমরা আমাদের কায়দায় থাকছি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘এ ধরণের কোনো সিদ্ধান্ত নিলে ভালো মনে করি৷ সংলাপে বসা হবে, কথা হবে, আলাপ আলোচনা হবে। নৈশভোজ তো মুখ্য নয়। আলোচনার সময় বাঁচানোর জন্য ঐক্যফ্রন্টের নেতৃত্ববৃন্দ সবাই মিলে এমন সিদ্ধান্ত গ্রহণ করলে ভালো সিদ্ধান্ত মনে করি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্য ফ্রন্টনির্বাচনবিএনপিলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজে উত্তেজনা, জাহাজে ইরানের গুলি

এপ্রিল ২২, ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী, একজনের মৃত্যু

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাউথ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

এপ্রিল ২২, ২০২৬

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

এপ্রিল ২২, ২০২৬
ছবি; সংগৃহীত

অভিবাসনপথে এক বছরে মৃত্যু-নিখোঁজ প্রায় ৮ হাজার, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউরোপগামী রুট

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT