চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিই উল্টো সংবিধান লঙ্ঘন করেছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির বিরুদ্ধে পাল্টা সংবিধান লঙ্ঘনের অভিযোগ কাদেরের। কারাগারের ভেতর আদালত বসিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারে প্রেক্ষিতে বিএনপির সংবিধান লঙ্ঘনের অভিযোগের জবাবে পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সংবিধানের কোথাও লেখা নেই, বিশেষ প্রয়োজনে কারাগারের ভেতর আদালত বসানো যাবে না। এমন অভিযোগ যারা করছেন তারাই উল্টো সংবিধান লঙ্ঘন করছে।

সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন: বিএনপির অভিযোগ আন ব্যালেন্সড। তারা যে বলছে তা আদালতের কারাগারের ভেতর আদালত বসানো অসাংবিধানিক, তাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেনারেল জিয়াই প্রথম কারাগারের ভেতর আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিলেন। ভুলে গেছে বিএনপি! কোথায়, কেন কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল; কিভাবে হয়েছিল তা তাদের মনে নেই?

কারাগারে আদালত বসানোর বিষয়ে কোন বিধি-নিষেধ সংবিধানে নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: জেলের মধ্যে বিশেষ প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় আদালত বসানো যাবে না এমনটা সংবিধানে নেই। বেগম জিয়ার বয়স বিবেচনা করে, হয়তো সবসময় কোর্টে মুভ করা তার পক্ষে সম্ভব হবে না; এসব কথা বিবেচনা করে হয়ত আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় তিনি বিএনপি বিএনপির প্রতি বিচারকাজ বিঘ্নের অভিযোগ এনে বলেন: জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি তো হাজিরা দিচ্ছেনই না। অসুস্থ থাকলেও আদালত চলবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা তারা বিলম্বিত করেছে।

খালেদার অসহযোগিতার কারণেই তার বিরুদ্ধে থাকা মামলাগুলো দীর্ঘসূত্রিতা পেয়েছে বলে জানান কাদের।তিনি আরো বলেন: তা না হলে এ মামলা অনেক আগেই সেটেল হয়ে যেত। এখানে সরকারের কোন দোষ নেই। সরকার চেয়েছিল মামলাটা যত দ্রুত নিষ্পত্তি হোক।

Reneta

সংবিধানের কথা বলে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন: বিএনপি নেতারা বললেও সংবিধানের কোথাও লেখা নেই, কারাগারের ভেতর আদালত বসানো যাবে না। এটা বিএনপির জনগণকে বিভ্রান্ত করার একটি অপকৌশল। সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে যারা অভিযোগ করছে তারাই প্রকৃত অর্থে সংবিধান লঙ্ঘন করেছে।

মামলার দিনে আদালতে খালেদা জিয়া সিনিয়র আইনজীবীদের অনুপস্থিতি এবং বেগম খালেদা জিয়ার বিচারকের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের জবাবে দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: অাদালতে না গেল সেটা আদালতের বিষয়। বিএনপি কখনো আইন মানে না, আদালত মানে না, সংবিধানকে তারা সম্মান করে না। এটাই বিএনপি’র বৈশিষ্ট্য। এটাই তাদের চরিত্র। এখানে আদালত যদি তারা না মানে, সেটার জবাব দেবে আদালত। বিচার করছে আদালত, কেউ যদি সেটা না মানে আদালত ঠিক করবে আদালত কি করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিবেগম খালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬

হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT