চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আহ্বানে সায় নেই কাদেরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি বিএনপির আহ্বান প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এ ধরনের বক্তব্য মামা বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়।

শনিবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে তথ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি নাকি বলেছে বর্তমান নির্বাচন প্রক্রিয়া থেকে সরে গিয়ে নতুন নির্বাচন প্রক্রিয়া সরকার নিলে তারা নির্বাচনে আসবে। আমি বলতে চাই নির্বাচন হচ্ছে সংবিধানের বিধান। এ নির্বাচনের আগে তা পরিবর্তনের কোনো সুযোগ সরকারের নেই। বিএনপির এ ধরনের আবদার মামা বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়।

কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুটি আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও আমরা ধৈর্য সহকারে মোকাবেলা করেছি। শিশুদের আন্দোলন আমার মধ্যে সাহসের সঞ্চার করেছে। শিশুদের দাবিগুলো যৌক্তিক ছিল, আমাদের প্রধানমন্ত্রীও সে দাবিগুলো মেনে নিয়েছেন। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন হবে।

ভবিষ্যতের প্রয়োজনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, সামনে আরো আন্দোলন হতে পারে। গোপনে গোপনে দেশে-বিদেশে বৈঠক হচ্ছে, এ বিষয়ে আমরা অবগত।

সঙ্গে যোগ করেন, এসকল রাজনৈতিক প্রেক্ষাপটের পরেও আওয়ামী লীগ রিঅ্যাকটিভ নয়, প্রো-অ্যাকটিভ প্রতিক্রিয়া দেখিয়েছে। যার কারণ এই চারটি সিটি কর্পোরেশনে আমাদের জয় হয়েছে। একটি সিটি কর্পোরেশনে মাত্র চার থেকে সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে হার দেখলেন, সেখানে আমরা স্বীকার করে নিয়েছি। সাংগঠনিক দুর্বলতার কারণেই আমাদের পরাজয় হয়েছে।

Reneta

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনির্বাচনবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩০০ মিলিয়নে নেইমারকে ‘চায়’ রিয়াল!

পরবর্তী

প্রিয়াঙ্কা-নিকের আংটি বদল

পরবর্তী

প্রিয়াঙ্কা-নিকের আংটি বদল

যানজট নিরসনে খুলে দেয়া হয়েছে ধেরুয়া রেল ওভারপাস

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT