চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর লাশ: হোটেল থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক নেতাকে হোটেল থেকে ‘তুলে’ নেওয়ার পর বুড়িগঙ্গা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি যশোর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও চারবারের ইউপি চেয়ারম্যান আবু বকর আবু।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আবু বকর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন ফরম জমা দিয়ে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার দেয়ার জন্য ঢাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।

“গত রোববার তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাবার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুড়িগঙ্গা নদীতে তার লাশ পাওয়া গেছে।”

রিজভী বলেন, এলাকার একজন জনপ্রিয় নেতা ও জনপ্রতিনিধি আবু বকর আবুকে নির্মমভাবে হত্যা করার পর লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয় হত্যাকারীরা। কোটা সংস্কার আন্দোলনে এভাবেই একজন আন্দোলনকারীর লাশ ভেসে উঠেছিল বুড়িগঙ্গায়।

Reneta

বিএনপির নেতার অভিযোগ, সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে। চারবারের একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে হোটেল থেকে তুলে নেয়া হলো, আর গায়েব করে হত্যা করার মাধ্যমে তার লাশ বুড়িগঙ্গায় ফেলা দেয়া হলো। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এজেন্সির মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

“গোটা দেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দেশব্যপী প্রায় প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদেরকে গুম করা হচ্ছে, হত্যা করে লাশ নদী, খাল-বিল কিংবা রাস্তার ধারে ফেলে দেয়া হচ্ছে।”

এসময় রিজভী আবু বকর আবু’র হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।

তার আরো অভিযোগ, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ঢাকা মেডিকেল ইউনিট বিএনপি’র সভাপতি মোঃ আজিমকে আজ দুপুরে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেলেও এখনও পর্যন্ত স্বীকার করছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার সন্ধান মেলেনি। আমি অবিলম্বে মোঃ আজিমকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

এছাড়াও সূত্রাপুর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাউসার আহমেদ, সূত্রাপুর থানা বিএনপি নেতা মজিবুর রহমান আনু এবং শ্রমিক দল সূত্রাপুর থানা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ- অভিযোগ বিএনপির।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিযশোরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: চাক শুমার

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT