চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বর্তমান পথচলায় গর্বিত আমির খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
আমির খসরু

বিএনপির বর্তমান পথচলা নিয়ে গর্ব প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, বিএনপি সঠিক জায়গায় আছে। আমাদের ঘুরে দাঁড়ানোর কিছু নেই, ঘুরে দাঁড়াতে হবে আওয়ামী লীগকে। সমস্যা তাদের।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া সহ কারান্তরীন দলের সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, সাংবাদিকরা প্রশ্ন করেন, যে বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াবে? আমি বলি বিএনপির ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। যারা ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে তাদেরকে চিন্তা করতে হবে। তারা আবার এই দেশের মানুষের কাছে ফিরে যাবে, তাদেরকে চিন্তা করতে হবে। তারা অন্যায়ভাবে দেশ নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখেছে। এর উত্তর দেশের মানুষকে দিতে হবে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন কিভাবে ফিরিয়ে দেবে তাদেরকে প্রমাণ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, জনগণ তাদের মালিকানা বারবার আদায় করেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কেউ যদি মনে করে, তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করে দিবে, তাহলে তারা বোকার রাজ্যে বসবাস করছে। দেশের মানুষ খালেদা জিয়াকে মুক্ত করবে। তাকে মুক্ত করে আবার জয়ে পথে ফিরে যেতে হবে।

আন্দোলন কখনো বলে কয়ে আসে না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। সেটার আন্দোলন কি হবে, কর্মসূচি কি হবে, সেটা সময়ই বলে দিবে। অনেকে বলেন, রোজার পরে, ঈদের পরে আন্দোলন হবে! আন্দোলন কখনো বলে কয়ে হয় না। পানি যেমন তার গতি বেছে নেয়, আন্দোলনও তার গতি বেছে নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খসরুবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি টিকিয়ে টাকা আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT