চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার: রিজভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

নির্বাহী কমিটির সদস্যসহ গত পাঁচ দিনে বিএনপি’র পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নাজিম উদ্দীন আলম, জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সভাপতি মতিউর রহমান মন্টুসহ ৫ শতাধিক নেতাকর্মীকে গত ৫ দিনে গোয়েন্দা বাহিনী, পুলিশসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

‘কালকের সভা বানচাল করতে এবং আমাদের নির্বাহী সদস্যরা যেন উপস্থিত হতে না পারে তার জন্য সরকার চক্রান্ত করেছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদের গণ গ্রেপ্তার করছে। এরপরও সকল ভয়, শঙ্কা অতিক্রম করে গতকাল সাফল্যের সাথে নির্বাহী কমিটির সভা করেছি আমরা। সকল বাধা মোকাবিলা করে আমাদের নেতারা সভায় উপস্থিত হয়েছেন।’

তিনি বলেন, গতকাল আমাকেও গ্রেপ্তার করতে গোয়েন্দা বাহিনীর গাড়ি পিছু নিয়েছিল। কিন্তু রাস্তা ফাঁকা থাকায় তারা আমাকে ধরতে পারেনি। এমন আতঙ্ক, ভয়, হুমকির মধ্যদিয়েই আমাদের চলতে হচ্ছে। এটি হলো আওয়ামী লীগের গণতন্ত্র!

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন: ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশের প্রতি মানুষের নাকি ভালোবাসা বাড়ছে। দেশের বরেণ্য রাজনীতিক, বিজ্ঞ আইনজীবী, অসহায় মানুষকে অযথা হয়রানি করে, আটক করে মিথ্যা মামলা দিয়েও নাকি পুলিশের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে! গায় সেলুকাস!’

Reneta

রিজভী বলেন: ‘পুলিশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো কাজ করছে। দলীয় কাজ করাতে গিয়ে পুলিশকে লাঠিয়াল বাহিনী বানাচ্ছে সরকার। পুলিশকে হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। পুলিশকে দলস্বার্থে ব্যবহার করতে গিয়ে সুকৌশলে পুলিশের মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হচ্ছে।’

পুলিশকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এ বিষয়গুলি নিয়ে আপনাদের চিন্তা-ভাবনা করা দরকার। জনইচ্ছার বিরুদ্ধে দাঁড়ালে সুনাম নষ্টের পাশাপাশি প্রতিষ্ঠান ধসে যায়। আপনাদেরকে অনুরোধ করছি-ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উপাসক হবেন না।

রিজভী আরো বলেন: ‘সম্পূর্ণ নির্দোষ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাল নথির ওপর ভিত্তি করে অসত্য মামলায় ধারাবাহিক হয়রানি ও হেনস্তার পর ৮ ফেব্রুয়ারি’র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে জনগণ। এখানে সরকারের প্রতিশোধ স্পৃহার প্রতিফলন ঘটে নাকি ন্যায় বিচার হয় সেটিই এখন অবলোকন করার বিষয়। ন্যায় বিচার হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন নেতিবাচক সিদ্ধান্ত হবে না।’

রাতে স্থায়ী কমিটির বৈঠক:
রোববার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে রাত সাড়ে ৮টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বৈঠকে সভাপতিত্ব করবেন বেগম খালেদা জিয়া।

সোমবার সিলেট যাচ্ছেন খালেদা জিয়া:
সোমবার সকাল ৮টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হযরত শাহজালালের মাজার জিয়ারতের জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন রিজভী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরশাদ সিলেটের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বিএনপি চেয়ারপার্সনের এ যাত্রাও সেরকম কিছু কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে রিজভী বলেন: ‘তাদের কাজ তারা করেছেন। কে কি করছে তা দেখে বেগম জিয়া কিছু করেন না। বেগম খালেদা জিয়া একজন ধর্মপ্রাণ মানুষ। হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে যান তিনি প্রায়ই। এটিও তেমন একটি যাত্রা। এ পর্যন্ত আমি জানি, তিনি মাজার জিয়ার করে ফিরে আসবেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারজ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবনয়াপল্টনবিএনপিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধাবস্থার মধ্যেও হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

এপ্রিল ২৭, ২০২৬

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

এপ্রিল ২৭, ২০২৬

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েকটি জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT