চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অধিকার: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, রাজনীতি
A A

নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অধিকার মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে তাদের নির্বাচনে (উপজেলা) আসার আহ্বান জানাতেই পারি। কিন্তু এটা মনে রাখতে হবে এটা তাদের অধিকার। রুলিং পার্টির কোন সুযোগ বিতরণ নয়৷

মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাচনে বিএনপির আসা না আসা বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের কোনো আহ্বান আছে কিনা, তার জবাবে কাদের বলেন: আগের শব্দটি (চোর) না বলে যদি বলি ধর্মের কাহিনী কি তারা শুনবে? তারা তো আসবেই না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন আবেদন করলে তা হবে নিষ্ফল আবেদন। অবশ্য রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আমার একটা আবেদন করা উচিত। আমি বারবার একটা কথাই বলি, নির্বাচনে আসা তাদের অধিকার, রুলিং পার্টি কোন দয়ার দান নয় কিংবা কোন সুযোগ বিতরণ নয়।

উপজেলা নির্বাচনে শুরুতে শুধু চেয়ারম্যানপদে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও কাল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

হঠাৎ এমন সিদ্ধান্তের বদলের কারণ জানতে চাইলে ওবায়দহল কাদের বলেন, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, আইনগত দিক থেকে দেখলে আমাদের মনোনয়ন দিতে হবে প্রতীকও দিতে হবে।

এ খবরটি শোনার পর আমি সিইসি এবং নির্বাচন কমিশন সচিব দুজনের সঙ্গে কথা বলেছি। দুজনের সাথে কথা বলে নিশ্চিত হওয়ার পর আমরা সিদ্ধান্ত বদলে এনেছি।

Reneta

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: গণ আন্দোলন করার মত ইস্যু তাদের কাছে ছিল, কিন্তু তারা তখন আন্দোলন করতে পারেনি। তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন গ্রেপ্তার হলেন তখন তারা জনমনে বিন্দুমাত্র আলোড়ন তুলতে পারেনি।

‘আন্দোলন করার মতো নতুন করে কোন ইস্যুতে তাদের সামনে নেই। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ মুহূর্তে সরকার তো কোনো ইস্যু দিচ্ছে না, তাহলে তারা কিসের উপর ভিত্তি করে আন্দোলন করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপির নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT