রাজনীতি

বিএনপির নির্বাচনী প্রস্তুতি নস্যাৎ করতে এই তল্লাশি: রিজভী

বিএনপির নির্বাচনী প্রস্তুতি নস্যাৎ করতে এই তল্লাশি: রিজভী

বিএনপির চেয়ারপার কার্যালয়ে পুলিশি তল্লাশিকে অবৈধ সরকারের গোপন অভিযান মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতি নস্যাৎ করতে এ কৌশল নিয়েছে।

তিনি বলেন, ‘হঠাৎ করে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি অভিযানকে রিজভী সরকারের ব্যর্থতার ইস্যু ঢাকার কৌশল ও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর অপচেষ্টা।’

এই ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, পুলিশ সকাল থেকে অভিযান চালিয়ে কিছুই পায়নি। সন্দেহ করার মতোও কিছু পায়নি। এসব তারা জানতো ওখানে কিছুই নেই। মূলত বিএনপি চেয়ারপাসনকে অসম্মান ও হেনস্থা করে বিএনপির নির্বাচনী প্রস্তুতি ব্যাহত করার কৌশল নিয়েছে সরকার।

তিনি অারও অভিযোগ করেন, আমাদের কাউকে না জানিয়ে পুলিশ তালা ভেঙে অভিযান চালিয়েছে। সরকার এই ধরণের কর্মকাণ্ডে ব্যর্থ হবে। শত বাধার মধ্যেও বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিবে এবং জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে আন্দোলন করবে।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই কার্যালয়ে তল্লাশি চালায় হয়। আদালতের নির্দেশনায় এ তল্লাশি অভিযান চালানো হয় বলে দাবি করে পুলিশ।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, ‘এই কার্যালযে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো কোন কিছু হচ্ছে কি না তা জানতে তল্লাশি করেছি। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।’

বিষয়:খালেদা জিয়া বিএনপি রিজভী আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…