চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আইন বিষয়ক সম্পাদকের চেম্বার ভাঙচুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের চেম্বার ভাঙচুর করা হয়েছে।

ওই ভবনের নিচতলায় থাকা চেম্বারটি (১১০ নম্বর কক্ষ) বুধবার বিকেলে ভাঙচুর করা হয়। তবে এসময় ব্যারিস্টার কায়সার কামাল চেম্বারে ছিলেন না।

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এই ভাঙচুরের ঘটনা বলে চ্যানেল আই অনলাইনকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থী আইনজীবীরা।

এর আগে গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা ও আইনজীবী ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এই কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন। আজ সোমবার ব্যারিস্টার কায়সার কামালের চেম্বার ভাঙচুরের আগেও পদবঞ্চিতদের মিছিল হয়। তবে এই মিছিল থেকে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়।

অন্যদিকে আইনজীবী সমিতি ভবনে ঘটা এই ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি আজ কোর্টে ছিলাম না।  তবে এরই মধ্যে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কারণ, এটা ভাঙচুরের জায়গা নয়।

Reneta

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন: আমি ভাঙচুরের বিষয়ে কিছু জানি না। আমি তো এমন কিছু শুনিনি।

তবে বঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের চলমান বিক্ষোভ ও আজকের ভাঙচুরের বিষয়ে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক খন্দকার মাহবুব হোসেন বলেন: ভাঙচুরের ঘটনাটি কারও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিনা, নাকি অন্য কোনো কারণে সেটা জানতে হবে। কারও বিরুদ্ধে যদি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হয় তাহলে দলীয়ভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আর যোগ্য কেউ পদবঞ্চিত হয়ে থাকলে তাদের হতাশ হওয়ার কিছু নেই। কমিটিতে থাকার সুযোগ শেষ হয়ে যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT