তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপিকে প্রমাণ করতে হবে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ করে না। কারণ- অতীতে তারা যেসব সন্ত্রাস করেছে সেসব ঘটনা দেশের সব মানুষই জানে।
শনিবার সন্ধ্যায় সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে কানাডার ফেডারেল আদালত।
ওই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন চমৎকার সর্ম্পক বিরাজমান।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।








