চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে পৌর নির্বাচনী মাঠে চায় নির্বাচন কমিশন

সোমা ইসলাম সোমা ইসলাম
৬:২২ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশনের ভুলের কারণে নয়, বরং রাজনৈতিক কারণে দলীয় সিদ্ধান্তে দুই ঘণ্টার মাথায় বিএনপি সিটি নির্বাচন বর্জন করেছিলো বলে দাবি করেছে ইসি। তাই পৌর নির্বাচন বয়কট না করে ইসির প্রতি আস্থা রেখে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

সর্বশেষ ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে নির্বাচন বয়কট করেছিলো বিএনপি। এবার প্রথমবারের মতো দলীয় ব্যানারে ২৩৬টি পৌরসভার নির্বাচন।

নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সামনে ২৩৬টি মেয়র পদে ভোটের লড়াই। সিটি নির্বাচনে খারাপ অভিজ্ঞতা হলেও বিএনপিকে নির্বাচনী মাঠে চায় নির্বাচন কমিশন।

Banglabid

নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) জাবেদ আলী বলেন, ‘আমরা অবশ্যই চাইবো তারা আসবেন, সুষ্ঠু নির্বাচনে প্রতিযোগিতা করবেন। আসলে খেলা তখনই ভালো হয় যখন খেলে গোল দেয়া যায়। ফাঁকা মাঠে গোল দিয়ে জেতা গেলেও তো জেতার আসল আমেজ থাকে না। গতবার সিটি নির্বাচনে তারা আমাদের ওপর অনাস্থায় চলে গেছে তা মনে করি না। ত্রুটি-বিচ্যুতির যেসব অভিযোগ এসেছিলো তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিলো কমিশন।

নতুন আইনে সরকারি সুবিধারভাগীরা প্রচারণায় যেতে পারবেন না, কিন্তু অন্য দলের শীর্ষ নেতারা প্রচারণা চালাতে পারবেন। আইনের এ ধারাকে যৌক্তিক মনে করছে না ইসি।

নির্বাচন কমিশনার বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড আসলে কার জন্য, দলের জন্য নাকি প্রার্থীর জন্য? সেখানে একদল যেতে পারবে আরেক দল যেতে পারবে না এমন হলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হয় তা রাজনৈতিক দলগুলোকেই জিজ্ঞেস করা উচিৎ’।

Reneta

ইসির নিজস্ব লোকবল নেই বলেই বরাবরের মতো এবারও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করা হচ্ছে জানিয়ে ইসি বলেছে, কেউ পক্ষপাত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিপৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT