চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপিকে নির্বাচনে আনার কৌশল হিসেবে ‍সিইসি একথা বলে থাকতে পারেন’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৩০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে-প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যকে বিএনপিকে নির্বাচনে আনার কৌশল হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের কাছ থেকে আওয়ামী লীগ কোন প্রকার অনুগ্রহ আশা করে না। তাছাড়া প্রধান নির্বাচন কমিশনার প্রেস ব্রিফিংয়ে ওই বক্তব্য দেননি। তিনি ভেতরে এ কথা বলে থাকতে পারেন। তবে আওয়ামী লীগ এ ব্যাপারে এখনো নিশ্চিত না। এমনও হতে পারে বিএনপিকে নির্বাচনে আনার কৌশল হিসেবেও তিনি এ কথা বলে থাকতে পারেন।

তিনি বলেন: আমাদের আগে এ বিষয়ে নিশ্চিত হতে হবে। কনফর্ম না হয়ে আমরা কিছু বলতে পারছি না। তিনি যদি বলেও থাকেন এ নিয়ে তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ রয়েছে। ১৮ তারিখে আমাদের দল সংলাপের জন্য নির্বাচন কমিশনে যাচ্ছে। সেখানেই আমরা কথা বলবো।

Banglabid

তবে, আমরা একটা বিষয় খেয়াল করেছি সিইসির এ বক্তব্যের পর বিএনপি আশাবাদী হয়ে উঠেছে।  মির্জা ফখরুলের মলিন মুখে হাসি ফুটেছে। আমাদের দল প্রত্যাশা করে নির্বাচনের দিন পর্যন্ত তার মুখে যেনো এ হাসি থাকে।

সোমবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট এ কৃষি মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এর আগে রোববার বিএনপির সঙ্গে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

Reneta

প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতি দল। ক্ষমতায় থাকার সময় বিএনপি ভালো ভালো কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।

সিইসি আরও বলেছিলেন, বিএনপির সংলাপের দিকে জাতি তাকিয়ে আছে। দলটি অনেক বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তারা ক্ষমতায় থাকার সময় প্রাথমিক ও গণশিক্ষা গঠন এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু করে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন গঠন করে বিএনপি।  আজ এমন একটি অভিজ্ঞ দলের প্রতিনিধি নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT