চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ছাড়াই জঙ্গিবাদ মোকাবিলার আহ্বান

সোমা ইসলামসোমা ইসলাম
২:২৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জামায়াত আর মুসলিম লীগের সঙ্গে ঐক্য ছাড়া যেভাবে দেশ স্বাধীন হয়েছিল তেমন করে বিএনপির সঙ্গে ঐক্য ছাড়াই জঙ্গিবাদ মোকাবিলার আহবান সম্মিলিত নাগরিক সমাজের। তবে জঙ্গি মোকাবেলায় গোয়েন্দা সংস্থাসহ পুলিশ বিভাগকে ভেজালমুক্ত করারও দাবি তাদের।

সাম্প্রতিক গুলশান ট্র্যাজেডি এবং শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার কারণে জনজীবনে নানান হুমকি প্রতিহত করতে সমাজের নানা পেশাজীবী মানুষদের সঙ্গে নিয়ে ধর্মীয় সন্ত্রাস মোকাবিলায় সোচ্চার সম্মিলিত নাগরিক সমাজ।

ধর্মীয় মৌলবাদ প্রতিরোধে সকালে জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে নানা পেশার মানুষের পরামর্শ নেন। আলোচনায় উঠে আসে নানা পরামর্শ। আলোচনায় উপস্থিত ছিলেন কাজী খলীকুজ্জামান, সাহিত্যিক সেলিনা হোসেন,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ প্রমুখ।

বক্তাদের দাবি, যদি জামায়াত আর মুসলিম লীগের ঐক্যের অপেক্ষা করা হতো তাহলে কি মুক্তিযদ্ধ হতো? তাহলে আজ বিএনপির সঙ্গে ঐক্যের অপেক্ষা কেন?

আগামী দিনে জঙ্গিবাদ প্রতিহত করাটাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা-ই জঙ্গিবাদের মূল হোতা।

তাদের দাবি, তারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কখনো হুমকি দিচ্ছে এবং অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে আমরা আপোষকামীতার বিষয় দেখছি বারে বারে। দেশের শিশুদের শিক্ষার গোড়াতেই গলদ রয়ে গেছে বলেও মনে করেন বক্তারা।

Reneta

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারীর মধ্যে এনে প্রতিটি সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত বাধ্যতামুলক করার দাবিও জানান বক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদসম্মিলিত নাগরিক সমাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT