বিএডিসি’র ২০টি উচ্চফলনশীল নতুন জাতের আলু

বিএডিসির উচ্চফলনশীল নতুন জাতের আলু, যা কৃষকদের জন্য লাভজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র উদ্যোগে দিনাজপুরে বিদেশে রপ্তানিযোগ্য রোগ প্রতিরোধী উচ্চফলনশীল ২০টি নতুন জাতের বীজ আলুর পরীক্ষামূলক আবাদ হয়েছে। রোগ প্রতিরোধী উচ্চফলনশীল এসব আলু চাষ করে দ্বিগুনেরও বেশি ফলন পেয়েছেন চাষিরা।
সানশাইন, ক্যারোলাস, অ্যালুইটি, কুইনইন, মিউজিকাসহ ২০টি রপ্তানিযোগ্য রোগপ্রতিরোধী উচ্চফলনশীল বীজ আলুর আবাদ হয়েছে দিনাজপুরে। প্রচলিত জাতগুলোর যেখানে হেক্টরপ্রতি ২০ থেকে ২২ মেট্রিক টন উৎপাদন হয় সেখানে উচ্চফলনশীল আলু’র ফলন পাওয়া গেছে ৪০ থেকে ৪৩ মেট্রিক টন।
দিনাজপুরের বিএডিসির যুগ্ম পরিচালক মো. আবু জাফর বলেন, ‘রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারাদেশে কৃষক পর্যায়ে এ জাতের বীজ আলু ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে বিএডিসি’।
আলুর নতুন নতুন জাত সম্প্রসারণে কৃষকদের নিয়ে প্রদর্শনী “প্লট স্থাপন ও মাল্টিলোকেশন ট্রায়াল” এর মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে।






