চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিউটি পার্লার খুলেছেন চিত্রনায়িকা রেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়িকা রেসি বিউটি পার্লার খুলেছেন। পার্লারের নাম ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’। সোমবার (০৩ মে) রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় বিউটি পার্লারটি চালু করেন এই নায়িকা।

হঠাৎ বিউটি পার্লার চালুর প্রসঙ্গে রেসি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি বিউটি পার্লার করবো। হঠাৎ করেই আমার স্বামী (পান্থ শাহরিয়ার) পার্লারের যাবতীয় কাজের ব্যবস্থা করে আমাকে সারপ্রাইজ দেয়। আমি সত্যিই অনেক আনন্দিত যে আমার দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হয়েছে।

তিনি বলেন, এবার পার্লারটি উদ্বোধন করলাম। আমার এই পার্লারের বিষয়টা গোপন রেখেছিলাম। কাউকেই কিছু জানাইনি। ভেবেছিলাম সবকিছু শেষ করে জানাবো। আমার সহশিল্পী, সহকর্মী, শুভাকাঙ্খীসহ শোবিজ অঙ্গনের অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। আমি সকলের এ ভালোবাসা পেয়ে অনেক কৃতজ্ঞ। আমার এই নতুন পথচলায় সকলকেই পাশে চাই।

রেসির বিউটি পার্লার রাজধানীর দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ১০ নম্বর রোডের ৬৭ নম্বর হাউজে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে শুভকামনা জানাতে সেখানে হাজির হয়েছিলেন পরিচালক সমিতির সহ সভাপতি মনতাজুর রহমান আকবর ও শোবিজ অঙ্গনের অনেক তারকারা। দেখা গেছে এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাহারা, আন্না, জায়েদ খান, সাইমন সাদিক, নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে।

চলচ্চিত্রে রেসির শুরুটা ২০০৪ সালে ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে। এরপর একাধিক ব্যবসা সফল ছবিতে তিনি কাজ করেছেন। বিশেষ করে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা। সর্বশেষ রেসি অভিনীত ‘নিয়তি’ ও ‘শূন্য’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিউটি পার্লার
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT