চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ুদূষণে সচেতনতা বাড়াতে শনিবার ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
১:৫৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
পরিবেশ
A A

প্রকৃতি বাঁচাতে এবং প্রকৃতিকে নিয়ে সচেতনতা বাড়াতে ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৭’ অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি (শনিবার)। অন্যান্য বছরের মতো এবারও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।এবারের মেলায় বায়ুদূষণের বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিগত বছরগুলির কার্যক্রম ও বিভিন্ন অর্জনের ভিডিওচিত্র দেখানো হয়। শেষে চ্যানেল আই চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

মুকিত মজুমদার বাবু বলেন, প্রকৃতির সঙ্গে যে আমাদের সম্পর্ক রয়েছে তা আমরা ভুলে যাচ্ছি। বর্তমান গ্রাম আর গ্রাম নেই, শহরে পরিণত হয়েছে। সবকিছুই প্রকৃতিকে ধ্বংস করে গড়ে উঠছে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি, প্রকৃতি যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো থাকবো না, এভাবেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি।

“তাই মেলার মাধ্যমে প্রকৃতির সম্পর্কে সবাইকে সচেতন করার চেষ্টা করছি এবং  প্রকৃতির বিভিন্ন দিক তুলে ধরছি। এবারো প্রকৃতির মেলায় প্রকৃতির নানা জিনিস তুলে ধরা হবে।”

মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের পসরা থাকবে বিভিন্ন স্টলে। আরো থাকবে সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাপতি ঘর এবং পাখি নিয়ে নানা তথ্য-উপাত্ত।

Reneta

পরিবেশ রক্ষার এ আন্দোলনে একাত্ম হয়ে এবারো মেলায় সহযোগী হিসেবে রয়েছে মেঘনা গ্রুপ এবং নূর ইকো ব্রিকস।

সংবাদ সম্মেলনে মেঘনা গ্রুপের উপদেষ্টা মুরতজা হোসেন মুন্সী, নূর ইকো-ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজসহ, লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী ও বিশিষ্ট পরিবেশবিদগণ উপস্থিত ছিলেন।

সবুজে মোড়ানো প্রকৃতি মেলায় সবাইকে আসার আহ্বান জানিয়ে মুকিত মজুমদার বাবু বলেন, বাচ্চাদের নিয়ে প্রকৃতি মেলা সবাই উপভোগ করুন।

সংবাদ সম্মেলনে নূর ইকো-ব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ বলেন, ‘প্রতিবছর পরিবেশ রক্ষায় ‘পরিবেশ মেলার’ এমন উদ্যোগের জন্য চ্যানেল আইকে স্বাগত জানেই। তাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

শনিবার চ্যানেল আই প্রাঙ্গণ থেকে বেলা ১১টা-৪টা পর্যন্ত  ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৭’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT