ফুটবল

বায়ার্ন-পিএসজি ফাইনাল

বায়ার্নের খেলোয়াড়রা জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের ফুটবল খেলোয়াড়রা মাঠে জার্সি পরে উল্লাস করছে, সম্ভবত ম্যাচের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে অলিম্পিক লিওঁকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে কোয়ার্টারে বার্সেলোনাকে ৮-২ গোলে উড়িয়ে আসা বায়ার্ন মিউনিখ।

ইউরোপ সেরার মঞ্চে ২৩ আগস্টের ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরীক্ষা প্রথমবার শিরোপার লড়াইয়ে শেষধাপে ওঠা প্যারিস সেইন্ট জার্মেইনের।

পর্তুগালের লিসবনে বুধবার রাতে ১৮ মিনিটে লিড নেয় বায়ার্ন। সার্জি গানাব্রে গোল আনেন। জার্মান মিডফিল্ডারই ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আসরে তার নবম গোল।

দুই গোলে এগিয়ে মধ্যবিরতিতে যায় বায়ার্ন। ফিরে লিওঁর কয়েকটি আক্রমণ রুখে দেয়। অবশ্য এ অর্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। সেই গেরো খোলেন যার একটা গোল না হলে জয় পূর্ণতা পায় না সেই রবার্ট লেভানডোভস্কি।

ম্যাচের ৮৮ মিনিটে লেভানডোভস্কির এক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। আসরে লেভার ১৫টি গোল হল। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের ক্রিস্টিয়ানো রোনালদোর ১৬ ও ১৭ স্কোরের রেকর্ডের দিকে এগিয়ে ফাইনালে ছোঁয়া-ভাঙা-গড়ার ভালো সুযোগই থাকছে পোলিশ তারকার সামনে।

বিষয়:এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারফাইনালবায়ার্ন-পিএসজিলেভানডোভস্কি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…