বায়ার্নের জয়রথ চলছেই। রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে ভের্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারিয়ে বুন্দেসলিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার রাতে ব্রেমেনের মাঠে অবশ্য গোলের জন্য ৭০ মিনিট পর্যন্ত মাথা ঠুকেও প্রতিপক্ষের জালমুখ খুলতে পারেনি বায়ার্ন।
ম্যাচের ৭২ মিনিটে গোলের গেঁড়ো খোলেন লেভান্ডোভস্কি। কোম্যানের গোলমুখি শট ব্রেমেন গোলরক্ষক ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান লেভান্ডো। পরে ডি-বক্সের ভেতর থেকে এই পোলিশ তারকার গোলে এগিয়ে যায় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
তিন মিনিট পরেই দলের জয় নিশ্চিত করা আরেকটি গোল করেন লেভান্ডোভস্কি। থমাস মুলারের দারুণ এক পাসে বল পেয়ে জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
এই জয়ে বায়ার্ন উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষেও।







