চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়েনি আইকনদের পারিশ্রমিক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, এক খেলোয়াড় ব্যাট হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দলের সাত আইকন চূড়ান্ত হয়েছে আগেই। তারা কত পারিশ্রমিক পাবেন সেটি অবশ্য গোপনই রেখেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার প্লেয়ার্স ড্রাফট শেষে জানানো হয়েছে, মাশরাফী-সাকিবরা কে কত টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন।

আইকন ক্রিকেটারদের উন্মুক্ত করে দেওয়ার পর ভাবা হচ্ছিল, পঞ্চম আসর থেকে হয়ত তাদের পারিশ্রমিক বাড়বে। তবে পছন্দ অনুযায়ী দল পেলেও সাত আইকনের কেউই বাড়িয়ে নিতে পারেননি একটি টাকাও। গত আসরের সমান পারিশ্রমিকই পাচ্ছেন মুশফিক-সৌম্যরা।

গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান পাচ্ছেন সর্বোচ্চ ৫৫ লাখ টাকা। ৫০ লাখ করে পাচ্ছেন খুলনা টাইটান্সের মাহমুদউল্লাহ রিয়াদ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল, রংপুর রাইডার্সের মাশরাফী বিন মোর্ত্তজা ও রাজশাহী কিংসের মুশফিকুর রহিম। সিলেট সিক্সার্সের সাব্বির রহমান ও চিটাগং ভাইকিংসের সৌম্য সরকার সেখানে পাচ্ছেন ৪০ লাখ করে। আগের আসরেও একই পারিশ্রমিকে খেলেছেন সকলে।

Banglabid

চতুর্থ আসরে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে সাকিবকে ৫৫ লাখ; মুশফিকু, তামিম, মাহমুদউল্লাহ ও মাশরাফীকে ৫০ লাখ। সাব্বির ও সৌম্যকে ৪০ রাখ ধার্য করে আইকন তকমা দেওয়া হয়েছিল।

অবশ্য আইকন না থেকেও সাব্বির-সৌম্যর চেয়ে বেশি টাকা পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ৪৫ লাখ টাকায় প্লেয়ার্স ড্রাফটসে তোলা হয়েছিল বাঁহাতি পেসারকে। লটারির মাধ্যমে প্রথম কল পেয়ে মোস্তাফিজকে ডেকে নেয় গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। আট দল নিয়ে বিপিএল আয়োজন করার কথা থাকলেও আর্থিক নিয়ম পালন না করায় বরিশাল বুলস পঞ্চম আসর থেকে বাদ পড়েছে। ফলে ‘আইকন’ থেকে কাটা পড়ে যায় মোস্তাফিজের নাম।

BPL 2017 players' draft event with officials and organizers on stage. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

দেশি-বিদেশি খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কুমিল্লা ও রংপুর। এই দুটি ফ্র্যাঞ্চাইজির খরচ ২৬ কোটি ২০ লাখ টাকা করে। খুলনা ২৫ কোটি ৪০ লাখ, ঢাকা ও রাজশাহী ২৫ কোটি ২০ লাখ করে খরচ করেছে। সিলেট ২৩ কোটি ৫০ লাখ, চিটাগং সর্বনিম্ন ২২ কোটি টাকা ঢেলেছে।

আগামী ২ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের। সিলেটের পর মিরপুর, পরে চট্টগ্রাম হয়ে আবার হোম অব ক্রিকেটে ফিরবে মাসব্যাপাী আসরটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT