চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ছাড়তে হবে মওদুদকে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
১২:৪৭ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টর মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের গুলশানের বাড়ির নামে নামজারি ও ডিক্রিজারি করতে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বাড়ি নিয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছেন আদালত।

এটর্নি জেনারেল বলেছেন, রায়ের পরে বাড়িতে থাকলে অবৈধ দখল হিসেবে বিবেচনা করা হবে। মওদুদ আহমেদ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন দাবি করে রায় রিভিউ চাওয়ার কথা জানান।

রাষ্ট্রপক্ষ জানায় ব্যারিস্টর মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের গুলশানের বাড়ির নামে বায়না চুক্তিতে তারিখ দেখানো হয়েছিল ১৯৮৫ সালের ১০ অগাস্ট। কিন্তু ওই বাড়ির মালিক অস্ট্রেলীয় নাগরিক মারা যান ১৯৮৫ সালের ৩০ মার্চ। ফলে বায়নানামাটি ভুয়া ছিল বলে তারা জানান।

এদিকে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলা ২০১৪ সালে আমলে নেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আবেদন করলে খারিজ করে দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন মওদুদ আহমদ। তার আরেকটি আবেদনে হাইকোর্ট গুলশানের ওই বাড়ি তার ভাই মনজুর আহমদের নামে মিউটেশন এবং ডিক্রি জারি করতে নির্দেশ দেয়।

রাজউক এর বিরুদ্ধে আপিল করলে, শুনানি শেষে দুটি বিষয়ের একসঙ্গে রায় ঘোষণা করেন আপিল। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক উদ্দেশ্য এগুলো কিছুই নেই। সরকার তাকে উচ্ছেদ করার জন্য মামলা করেননি, বরং তিনিই এ বাড়ির মালিকানা পাওয়ার জন্য মামলা করেছেন। যার বিরুদ্ধে মামলা করেছেন মামলা দায়ের এবং চুক্তিপত্র হওয়ার আগেই তিনি মারা গেছেন। তিনি আরো বলেন, মওদুদু আহমেদেএখন বাড়িতে বসবাস করছেন সেটাও অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন।

আপিল বিভাগের দেওয়া রায়ের বিষয়ে নিজের অবস্থান জানান মওদুদ আহমদ। তিনি বলেন, আজকে আমি যদি বিরোধীদলের নেতা না থাকতাম বা কোনো রাজনীতিবিদ না হতাম তাহলে এ মামলার ব্যাপারে সরকার কিছুই মনে করত না। আগে রায়টা দেখে তারপর আমরা আমাদের সিধান্ত নেব। তবে অবশ্যই এ রায়ের বিরুদ্ধে রিভিউপিটিশন করব। রাষ্ট্রপক্ষ জানিয়েছে বাড়ি দখলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজউক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মওদুদ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT