চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির জন্য ‘সৌরছাদ’ নিয়ে এলো টেসলা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:০৭ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিয়ে যেখানে বিশ্বজুড়ে ব্যাপক গবেষণা চলছে, সেখানে বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা প্রথমবারের মতো নিয়ে এসেছে বাড়ির ছাদে লাগানোর জন্য বিশেষ ধরণের টাইলস; যার মধ্যে বসানো রয়েছে সোলার প্যানেল।

লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওতে বিশেষ এই ‘সোলার টাইলস’ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বর্তমান সময়ে ব্যবহৃত সোলার প্যানেলের চেয়ে কাচের তৈরি এই সোলার টাইলস অনেক বেশি আকর্ষণীয় হবে। ফলে জনগণ এগুলো ব্যবহারে বেশি আগ্রহী হবে- এই উদ্দেশ্যেই নতুন এই পণ্যটি আনা হলো।

Banglabid

সম্প্রতি ব্যবসায় টানা লোকসান গোনা এনার্জি ফার্ম সোলার সিটিকে কিনে নেয় টেসলা। এরপরই সৌরশক্তি ব্যবহার নিয়ে বিস্তর কাজ শুরু করে দেয় প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় ইংরেজি টিভি সিরিজ ‘ডেসপারেট হাউজওয়াইভস’র এককালের শ্যুটিং সেটে লঞ্চ প্রোগ্রামটি আয়োজন করা হয়। উদ্দেশ্য: শ্যুটিং সেটে একটি বাড়িকে সোলার টাইলস দিয়ে সাজিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া – প্রচলিত সোলার প্যানেলের চেয়ে, এমনকি ছাদে ব্যবহৃত সাধারণ টাইলসের চেয়ে সোলার টাইলস অনেক বেশি দৃষ্টিনন্দন।

ইলন মাস্ক ঠাট্টা করে একে ‘সুইট রুফ’ (Sweet roof) বলেও অভিহিত করেন!

Reneta

বিভিন্ন রঙ এবং ডিজাইনে পাওয়া যাবে এই সোলার টাইলস। এখনো জিনিসটির দাম ঘোষণা করা না হলেও মাস্ক জানান, চিরাচরিত ছাদ তৈরি করে তার ওপর সোলার প্যানেল বসানোর চেয়ে সরাসরি সোলার টাইলস বসালে খরচ অনেকটাই কম হবে।

এছাড়াও ‘পাওয়ারওয়াল টু’ নামের আরেকটি পণ্যও উন্মোচন করা হয় অনুষ্ঠানটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেসলাসোলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সত্তা’র ট্রেলারে শাকিব-পাওলির বিরহ

পরবর্তী

ধোলাই ভাতা ফেরত নেওয়ার নির্দেশ

পরবর্তী

ধোলাই ভাতা ফেরত নেওয়ার নির্দেশ

টেলএন্ডারদের প্রতিরোধে ইংল্যান্ডের লিড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT