চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িঅলাদের করের আওতায় আনতে ডাটাবেজ ব্যবহার করবে এনবিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

নতুন করদাতা সংগ্রহ বা রাজধানীসহ শহরের বাড়ির মালিকদের করের আওতায় আনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুলিশের ডাটাবেজ ব্যবহারের চিন্তাভাবনা করছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের তৈরি করা এই ডাটাবেজে বাড়ির মালিকদের তথ্য রয়েছে।

ইতোমধ্যে রাজধানীসহ আরো কয়েকটি বড় শহরে পুলিশ এ ধরনের ডাটাবেজ তৈরি করেছে। এতে অন্যান্য তথ্যের পাশাপাশি বাড়ির মালিক, ভবন মালিক, ভাড়াটিয়া, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান মালিকের তথ্য রয়েছে। অর্থাৎ কারা বাড়ির মালিক সেই তথ্য এই ডাটাবেজ থেকে সহজে নিতে পারবে কর কর্তৃপক্ষ।

এ বিষয়ে এনবিআরের একজন কর্মকর্তা বলেন: আয়কর অধ্যাদেশের ১৮৪ ধারার ই উপধারায় বলা আছে, কর কর্তৃপক্ষ সরকারের অন্য কোন সংস্থার কাছে সহায়তা চাইলে, তারা সেই সহায়তা প্রদান করবে। সুতরাং বাড়ির মালিকদের তথ্য পেতে আমরা পুলিশের ডাটাবেজ ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা, কারা বাড়ির মালিক সেই তথ্য সহজে পেয়ে যাব।

তিনি বলেন: শহরের বাড়ির মালিকদের করের আওতায় আনতে নানা উদ্যোগ নেয়া হলেও কার্যত খুব বেশি ফল আসেনি। ঢাকাসহ অন্যান্য বড় শহরের অধিকাংশ বাড়ির মালিক এখনও করজালের বাইরে রয়ে গেছে। কিন্তু পুলিশের ডাটাবেজ ব্যবহার করলে বাড়ির মালিকদের শনাক্তকরণ যেমন সহজ হবে তেমনি তাদেরকে করজালের আওতায় আনা যাবে।

এনবিআরের এই কর্মকর্তা মনে করেন, বড় বড় শহরের অধিকাংশ বাড়ির মালিক অব্যশই করযোগ্য। তাই, পুলিশের ডাটাবেজ অনুযায়ী বাড়ির মালিকদের মধ্যে যারা করযোগ্য তাদেরকে যদি করের আওতায় আনা যায়, তাহলে অল্প সময়ের ব্যবধানে করদাতার সংখ্যা ৫০ লাখে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন করদাতা সংগ্রহে পুলিশের ডাটাবেজ ব্যবহারের চিন্তাভাবনা করলেও এনবিআর এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে তিনি জানান।

Reneta

দেশে বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা ৪১ লাখ হলেও রিটার্ন দাখিল করেন মাত্র ২১ লাখ। এই ২১ লাখের মধ্যে আবার ১০ শতাংশ কোন কর দেন না অর্থাৎ তারা ‘জিরো রিটার্ন’ দেন।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, অপরাধী শনাক্তকরণে ঢাকা মহানগরীসহ আরো কয়েকটি বড় শহরে নাগরিকদের তথ্য নিয়ে পুলিশ ডাটাবেজ তৈরি করেছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও ডাটাবেজ তৈরি করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়করএনবিআর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্যবাদী ডেঙ্গু

পরবর্তী

পদ ফিরে পেতে নতুন চুক্তি করতে হবে হাথুরুকে

পরবর্তী

পদ ফিরে পেতে নতুন চুক্তি করতে হবে হাথুরুকে

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ছবি, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT