চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়লো গ্যাস-বিদ্যুতের দাম, সেপ্টেম্বরেই কার্যকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর পর এক চুলার গ্যাসের জন্য ৬০০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা গুনতে হবে গ্রাহককে। গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২.৯৭ শতাংশ বাড়ানো হয়েছে। তবে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী এবং সেচের কাজে ব্যবহৃত বিদ্যুতের দাম বাড়বে না।

গত জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দাম বাড়ানোর বিষয়ে বিইআরসি গণশুনানি করে। ওই সময় দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এতে দেশে বিদ্যুতের উৎপাদন খরচ আরও কমেছে। এই পরিস্থিতিতেও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার।

জানা গেছে, শহরের গ্রহকদের বিদ্যুতের দাম বাড়লেও কৃষি, সার ও গ্রামের প্রান্তিক গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে গ্রামের অর্থাৎ আরইবি গ্রাহকদের ৬০০ ইউনিটের বেশি যারা বিদ্যুৎ ব্যবহার করেন, শুধু তাদের দাম বাড়ানো হবে।

এছাড়াও পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং ওজোপাডিকোর গ্রাহকদের প্রতি ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়বে। অর্থাৎ ১ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট ৩ টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে হবে ৩ টাকা ৭৪ পয়সা, এক থেকে ৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৩ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হবে ৩ টাকা ৮৭ পয়সা।

এর বাইরে ২০১ ইউনিট থেকে ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৫ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ৬ টাকা, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে  ৬ টাকা ৫০ পয়সা এবং ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ৮ টাকা ৫১ পয়সা থেকে বৃদ্ধি করে তা ১০ টাকা করা হতে পারে।

অর্থাৎ ২০১ ইউনিট থেকে পর্যায়ক্রমে ৬০০ ইউনিট পর্যন্ত গড়ে ২৫ শতাংশ করে বিদ্যুতের দাম বাড়ছে। আর ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের প্রতি ইউনিট ১১ টাকা ৫০ পয়সা করা হবে বলে জানা গেছে।

এর আগে গ্যাসের দাম বাড়ানো হয় ২০০৯ সালের আগস্টে। আর বিদ্যুতের খুচরা দাম বাড়ে চলতি বছরের মার্চে। গেলো পাঁচ বছরে ৬ দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের খুচরা পর্যায়ের দাম।

২০১০ সালে একবার, ২০১১ সালে দুবার, ২০১২ সালে দুবার আর চলতি বছরের শুরুতে একবার বাড়ানো হয় বিদ্যুতের দাম। পাঁচ বছরে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে ৫০ ভাগ। 

ট্যাগ: গ্যাস-বিদ্যুতের দামবিইআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বীরত্বে সবচেয়ে উজ্জ্বল যে ক্রিকেটার

পরবর্তী

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

পরবর্তী

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রেমের ফাঁদ

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT