জনপদ

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

বাহুবলে বাস দুর্ঘটনা, হাসপাতালে রোগীরা আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে, হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারী এবং বাসের হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন বাসের হেলপার সদর উপজেলার মথুরা গ্রামের আবু সাঈদ, একই উপজেলার দুর্লভপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম ও শ্রীমঙ্গলের রীতা দেবনাথ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ী টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাৎক্ষণিক রশিদপুর গ্যাস ফিল্ডের ক্র্যান দিয়ে গাড়ির নিচ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

বিষয়:খাদে বাস বাহুবল যাত্রীবাহী বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…