বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় দিন বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে পাল্টাপাল্টি আক্রমণে চলতে থাকে খেলা। ১৬ মিনিটে তওসিফ সিফাতের গোলে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা।
এর কয়েক মিনিট পরই দলকে সমতায় ফেরান বাহরাইনের জসিম আল শেখ। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় মাঠে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ দল।
তবে ফিনিশিং লাইনে ব্যর্থতায় লাল-সবুজদের একাধিক আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ১-১ এ ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।






