চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসা সেন্ট মান্টিন পরিবহনের একটি বাস থেকে ২৪ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলেন- তারাবানু (৪৮), আলিফ হোসেন (২১), সুমাইয়া রহমান স্বর্ন (১৯) ও শিখ খাতুন (১৯)।

মঙ্গলবার কদমতলি থানা এলাকার মুক্তি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় বাসটিতে তল্লাসি চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩৪ হাজার ৬৭০ টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমান ইয়াবার চালানসহ তিন নারীসহ চারজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা কৌশলে একাধিকবার বাহন পরিবর্তন করে কক্সবাজার থেকে প্রতিনিয়ত ইয়াবার চালান নিয়ে আসছিল।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল হক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা ব্যবসায়ী আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণকারীদের ৫ জন গ্রেপ্তার

পরবর্তী

৩০ বছরের ঊর্ধ্বে কেউ ডাকসুর প্রার্থী হতে পারবে না

পরবর্তী

৩০ বছরের ঊর্ধ্বে কেউ ডাকসুর প্রার্থী হতে পারবে না

বাঘ

সুপারমম বাঘিনীর মোট সন্তান ৪০টি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT