কুমিল্লার দাউদকান্দির টামটায় প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতি ও তাদের মেয়ে সহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে তাদের আরো দুই সন্তান।
সোমবার রাত ৩টার দিকে দাউদকান্দির টামটায় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটিকে আটক করলেও পলাতক রয়েছে বাসের চালক।






