চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে আগুন: ১৪ মামলায় গ্রেপ্তার ৩২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি পরিবহন ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩২ জনকে।

দায়ের করা মোট ১৪ মামলায় তাদের গ্রেপ্তার করে বিভিন্ন থানা ও ডিবি পুলিশ। এদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে দাযের করা মামলায়(নং-১৫) গ্রেপ্তার-১ জন দুইদিনের রিমান্ডে রয়েছে।

একই আইনে মতিঝিল থানার অপর মামলায়(নং-১৬) গ্রেপ্তার আরেকজন ২ দিনের রিমান্ডে রয়েছে।

শাহবাগ থানার ২১ মামলায় গ্রেপ্তার-৩ জন ৩, শাহবাগ থানার মামলা নং-২২ গ্রেপ্তার ৩ জন। পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়ের করা ৩৬ নং মামলায় এজাহার নামীয় মােট ৩৮ আসামীর মধ্যে গ্রেপ্তার ৭ জন।

পল্টন থানার ৩৭ নং মামলায় গ্রেফতার ১ জন, পল্টন থানার ৩৮ নং এজাহার নামীয় মামলার আসামী ৩৮ জন, গ্রেফতার ২ জন।

Reneta

বংশাল থানার ৪১ নং মামলা গ্রেফতার- ২ জন, ভাটারা থানার ৩০ নং বিস্ফোরক আইন ও ৩ বিশেষ ক্ষমতা আইনে এজাহার নামীয় আসামী ৯৫ জন, তবে কোনো গ্রেপ্তার নেই।

কলাবাগান থানার ৭ নং বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় আসামী ৪৯ জন দুজন গ্রেপ্তার, তুরাগ থানার বিস্ফোরক আইনের ১৫ নং মামলার এজাহার নামীয় ৩৩ আসামীর মধ্যে গ্রেপ্তার ১জন।

বিমানবন্দর থানার ৬ নং বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় ২৮ আসামী। উত্তরা পূর্ব থানার ১১ নং বিস্ফোরক আইনের মামলার এজাহার নামীয় আসামী ২৮ জনের মধ্যে গ্রেপ্তার-৯ জন। একই থানায় পৃথক মামলায় (নং-১২) এজাহার নামীয় আসামী ১৯ জন।

শনিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ থানায় দায়ের করা ১৪ মামলায় আসামী দুই শতাধিক। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩২ জন। এরমধ্যে ২৮ জন রিমান্ডে রযেছে। গ্রেপ্তারদের অধিকাংশরাই কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পকলা একাডেমির পরিচালক পদে আফসানা মিমি

পরবর্তী

সাইবারবুলিং নিয়ে কাজ করে বাংলাদেশের সাদাতের শান্তি পুরস্কার জয়

পরবর্তী

সাইবারবুলিং নিয়ে কাজ করে বাংলাদেশের সাদাতের শান্তি পুরস্কার জয়

সৌমিত্রের আরো অবনতি, চিকিৎসকদের উদ্বেগ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT