চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ পূর্বাহ্ন ২৪, নভেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের চাপ সঠিকভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

তিতাস গ্যাসের পক্ষে ছিলেন ড. কাজী আক্তার হামিদ। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কম্প্রেসার স্থাপন করে ঢাকা শহরে সরবরাহকৃত গ্যাসের চাপ বৃদ্ধি করা হয়েছে।

অপরদিকে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সরবরাহকৃত গ্যাসের চাপ যেন অব্যাহত রাখা হয় সে মর্মে নির্দেশনা দেয়া হোক। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ২০১১ সালে ১ জানুয়ারি ঢাকায় সরবরাহকৃত গ্যাসের চাপ কমে গেছে মর্মে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়।

ওইসব সংবাদপত্র নিয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি করে ২০১১ সালের ১৩ মার্চ রুল জারি করেন আদালত।

Reneta

রুলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব, পরিকল্পনা সচিব, অর্থ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্রান্সমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাসগ্যাস সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বর্তমান সরকার কৃষিবান্ধব: প্রাণিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT