তথ্যপ্রযুক্তি

বাসা ও অফিসের নিরাপত্তায় দেশীয় অ্যাপ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা অ্যাপের হোম স্ক্রিনে রেজিস্টার গেস্ট ও রেজিস্টার মাই পিপলস অপশন দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাসা ও অফিসের  নিরাপত্তা দিতে ‘সিকিউরিটি ৩৬৫’ নামের একটি অ্যাপ তৈরি করেছে বিটফাউন্টেন নামের একটি দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান।

অ্যাপটি ব্যবহার করে বাড়ি বা প্রতিষ্ঠানে আসা অতিথিদের নাম ও মোবাইল নম্বর নিবন্ধন করে রাখা যায়। এতে মোবাইল নম্বর যাচাই করার সুবিধাও রয়েছে।

অ্যাপটি তৈরি করেছেন আহাম্মদ রিয়াদ ও মুহম্মদ আব্দুল্লাহ আল হাদী নামের দুই তরুণ উদ্যোক্তা। সিকিউরিটি ৩৬৫ সম্পর্কে মুহম্মদ আব্দুল্লাহ আল হাদী জানান, এটি ব্যবহার করা সহজ। বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় স্মার্টফোনে ডাউনলোড করেই ব্যবহার করা যায়। অ্যাপটি ব্যবহার করে অতিথির ছবি তুলে নিয়ে ডেটাবেসে সংরক্ষণ করার সুবিধা দেয় এবং তথ্য ক্লাউডে জমা থাকে।

আল হাদী জানান, দেশি অ্যাপটি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে।  কর্পোরেট গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করে নিতে পারবেন।

অ্যাপটির ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…