নারী

বাল্যবিয়ে বন্ধে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাল্যবিয়ে বন্ধে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার যে কোন মূল্যে মেয়েদের কম বয়সে বিয়ে হওয়া ঠেকাতে সচেষ্ট। এ জন্য কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নারী মৈত্রী আয়োজিত “নিরাপদ মাতৃত্বে বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাবুবার্তা প্রকল্পের অভিজ্ঞতা” শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নিরাপদ মাতৃত্ব নিয়ে নারী মৈত্রীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মা এবং শিশু নিয়ে অনেক কার্যক্রম আছে, নিরাপদ মাতৃত্বে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তের পরিচালক (এমসিএইচ) ড. মুহাম্মদ শরিফ এবং আইপিসিএসবি এর চেয়ারম্যান ড. এস কে রয়। এতে সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি।

বিষয়:বাল্য বিবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…