চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ন ৩১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুরে ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্টলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারে থাকা ১১ জন শ্রমিকের মধ্যে নিহত ৫ জনের মৃতদের উদ্ধার করা হয়েছে। বাকীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। এছাড়াও ট্রলারে থাকা আরও ছয়জন সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয়।

দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বাল্কহেড আমাদেরকে সজোরে ধাক্কা দিলে আমাদের ১১জন যাত্রীর মধ্যে ৫জন নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

চাঁদপুরস্থ বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর দু’জনের মরদেহ ভেসে উঠে। পরে একে একে অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুরডাকাতিয়া নদীনিখোঁজ ৩নিহত দুই
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT