চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালামের নতুন গানের মডেল সুজানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

নতুন গান ও এর ভিডিও নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। ওই গানে বালামের সঙ্গে মডেল হয়েছেন সুজানা জাফর।

কয়েকদিন ধরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ হচ্ছে। অদিতের তত্বাবধানে ‘হঠাৎ’ শিরোনামের গানের ভিডিও পরিচালনা করছেন পরাগ ও ভাস্কর।

এ বিষয়ে অদিত চ্যানেল আই অনলাইনকে জানান, এটি পুরোপুরি গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও হতে যাচ্ছে। আজ (সোমবার) শেষদিনের মতো শুটিং চলছে।

এর আগে ইমরান, ন্যান্সি, তাহসান খানের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছিল জনপ্রিয় এই তারকাকে। সবগুলো গানই সাড়া ফেলেছিল। বালামের ‘হঠাৎ’ গান দিয়ে দুই বছর পর আবার মিউজিক ভিডিওতে কাজ করছেন সুজানা। এটি তার নবম মিউজিক ভিডিও।

কক্সবাজার থেকে চ্যানেল আই অনলাইনকে সুজানা বলেন, এখানে আমি চঞ্চল, অস্থির, দুষ্টু স্বভাবের মেয়ের চরিত্রে কাজ করছি। সেজন্য চুলের স্টাইলও পরিবর্তন করেছি। পুরোপুরি নতুন সুজানা। বালাম ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করছি। সুজানা জানান, মিউজিক ভিডিওতে কাজ করতে তার সবসময় ভালো লাগে। এতে ক্ষণে ক্ষণে এক্সপ্রেশন নিয়ে খেলতে হয়। গানের সঙ্গে নিজেকে মিশিয়ে নিতে হয়।

Reneta

তিনি বলেন, অনেক মানুষ আমাকে মিউজিক ভিডিও করার জন্য ডাকে। কিন্তু কাজ করি না। কারণ, অ্যারেঞ্জমেন্ট ভালো লাগে না। গান, ভিডিও নির্মাতা, সহশিল্পী, ইউনিট সবকিছু ভালো লাগলেই করি। ‘হঠাৎ’ গানটা যেমন সুন্দর এবং এর পুরো টিম এককথায় অসাধারণ।

বালামের ‘হঠাৎ’ গানটি লিখেছেন তাহসান খান। সংগীত করেছে অ্যাপিরেস। বালাম, অদিত এবং ব্যারিস্টার চিশতী ইকবাল এই তিনজন মিলে ‘দ্য ইন্ডাস্ট্রি’ নামে একটি প্রোডাকশন হাউজ খুলেছেন। ২০১৯ সালে নতুন বছরের শুরুতে বালাম-সুজানার এই গান ভিডিওটি প্রকাশ হবে সেখানকার ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অদিততাহসানবালামলিড বিনোদনসুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT